সবাই তো ভালবাসা চায়,
কেউ পায় কেউবা হারায়
তাতে প্রেমিকের কী আসে যায়।
সবাই তো ভালবাসা চায়,
কতকাল কত সাধনায়
তারে একদিন কাছে পাওয়া যায়।
ফুল চায় গানে গানে ফাগুন আসুক
অলি চায় রঙে রঙে ফুলেরা হাসুক।
আমি চাই তুমি আসো
চুপি চুপি ভালোবাসো, এই নিরালায়।
নদী চায় বাড়ে বাড়ে সাগর ডাকুক
তরু চায় লতা তারে জড়িয়ে রাখুক।
আমি চাই তুমি ডাকো
পথ চেয়ে বসে থাক, আমারই আশায়।
Discussion
Public comments for Sobai To Bhalobasha Chay are available on the discussion page.
View discussion