কি যাদু করিলা পিরিতি শিখাইয়া
থাকিতে পারিনা ঘরেতে প্রাণ সজনী
থাকিতে পারিনা ঘরেতে।
কি মন্ত্র পড়িলা ভাবেতে মজাইলা
থাকিতে পারিনা ঘরেতে প্রাণ সজনী
থাকিতে পারিনা ঘরেতে।।
নয়ন জুড়াইলা পরান কাড়িলা
মরমে বাজাইলা মধুর বাঁশী
পড়ে গো ধলিয়া হাসিয়া হাসিয়া
তোমারি মুখেতে পূর্ণ শশী।
কি কথা কহিয়া পাগল বানাইলা
কিছুতে পারি না সহিতে প্রাণ সজনী
কিছুতে পারিনা সহিতে।।
আমার লাগিয়া নিরালে বসিয়া
তোমারে যতনে গড়িল বিধি
মরিব মরণে তোমারি বিহনে
তোমারে জীবনে না পাই যদি।
কি মালা গাঁথিলা আমারে পরাইলা
কিছুতে পারিনা খুলিতে প্রাণ সজনী
কিছুতে পারিনা খুলিতে।।
Discussion
Public comments for Ki Jadu Korila Piriti Shikhaiya are available on the discussion page.
View discussion