সবারই জীবনে প্রেম আসে একবার
ফাগুনেরই আঙিনায় ফুলে ফুলে ভরে যায়
সব ফুলে মালা গাঁথা হয়না তো আর ।।
দুটি পাখি উড়ে গিয়ে
বসে ছিলো দুটি ডালে অভিমানে
তারা ফিরে এলো আজ কাছে
কতো কথা জমে আছে
এলো তাই শুভক্ষণ স্বপ্ন দেখার ।।
আলো যদি কাছে পেলে
আলেয়ার পিছে ঘুরে লাভ কি বলো?
আমি যুগে যুগে কাছে রবো
মরেও অমর হবো
প্রেম যদি বেঁধে রাখে মন দু’জনার ।।
Discussion
Public comments for Sobari Jibone Prem Ashe Ekbar are available on the discussion page.
View discussion