মন চায় প্রতিদিন তুমি আমি একদিন
হাত রেখে দুটি হাতে দূর কোথাও উধাও হতে
যেথায় পৃথিবী রঙ্গিন ।।
এতো কাছাকাছি তবু মনে হয়
এ তো কিছু নয়
তোমারে পেয়েছি
বলে এ হৃদয় সে ও কিছু নয়,
আরো তোমারে নিবির করে
এ অন্তরে পাবো ভেবে হই উদাসিন ।।
ধরা তো দিয়েছি এই পরাজয়
লাগে মধুময়
মরমে মরেছি একি অসময়
কি জানি কী হয়,
এই আমাকে একলা রেখে
এক পলকে করো না কো সঙ্গীবিহীন ।।
Discussion
Public comments for Mon Chay Protidin Tumi Ami Ekdin are available on the discussion page.
View discussion