সখি বলো মোরে
বলো গো তোরা
কেন মোরে ভালোবাসে না
বন্ধু মনচুরা।।
আসিতে বলিলাম তারে
সে দিলো না ধরা
পরগৃহেতে যায়রে চলে
আমায় করে নৈরশারা।।
কাছে আয় না কথা কয় না
আমি পাগল পাড়া
বনে বনে ঘুরে বেড়াই
হইলাম বনপুঁড়া।।
কাছে আসবে ভালবাসবে
আমার চিন্তাধারা
দূরে দূরে থাকে সে যে
আমায় করে দিশেহারা।।
বলো সখি কী করিবো
আমি য কূল হারা
কয় ভাবিয়া নাঈম মিয়া
এ যে মরন ধারা।।
Discussion
Public comments for Sokhi Bolo More Bolo Go Tora are available on the discussion page.
View discussion