Back to Library
Inspirational

সম্ভাবনার পথে Somvabonar Pothe

Nemesis

Somvabonar Pothe lyrics by Nemesis (2005). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Album
Onneshon
Release

2005

গীতিকার
রাতুল
কণ্ঠশিল্পী
জোহাদ
ধরণ
আধুনিক
Lyrics

আজ উঠেছে এক নতুন সুর্য
সাদা মেঘেরই ভিড়ে
মুছে ফেলে সব অতীত স্মৃতিগুলো
নতুনের সুরে

বাস্তবতায় ভেসে ওঠে আজ
স্বপ্নেরই এক প্রতিচ্ছবি
ভাবনাগুলো আজ ডানা মেলে দিয়ে
ঊড়ে যাবে কোন সীমানায়।

জেগে ওঠো তোমরা আজ দুঃস্বপ্ন ভুলে
তাকিয়ে দেখো সৃষ্টির খেলা চোখটা খুলে।
আগামীর পথে, সম্ভাবনারই তীরে,
এগিয়ে চল, সৃষ্টির মোহে একা।

তবু ফিরে দেখো না আর
ফেলে আসা সে পথ,
ভেঙে দাও আজ স্বপ্নদ্বার,
এগিয়ে চলো……

অর্ধজীবন কেটে গেছে
কল্পনারই ঘোরে
থেকে গেছে কিছু অতীতেরই কথা
গোপনে মনে

হারিয়ে যাওয়া সব স্মৃতি
কোনদিনও কি ফিরে আসে
আঁধারেরই মাঝে ডুবে গেছে সব
কোন কারণে কিসের মায়ায়।

জেগে ওঠো তোমরা আজ দুঃস্বপ্ন ভুলে।
আগামীর পথে, সম্ভাবনারই তীরে
বাস্তবতায়, সৃষ্টির মোহে একা।

জীবনেরই ভুলগুলো
আজও কেন পিছুটানে
তবুও চলে যাবে……

দূর বহুদূরে, স্বপ্নেরই ছায়া ভুলে,
বাস্তবতায়, দৃষ্টিসীমা ছাড়িয়ে।
আগামীর পথে, সৃষ্টির মোহে একা,
এগিয়ে যাবে একাকী যে,
তোমারই পথে প্রভু।

এগিয়ে…যাবে…
এগিয়ে…এগিয়ে যাবে…
এগিয়ে যাবে কষ্ট ভুলে,
যাবে এগিয়ে স্বপ্ন ছিঁড়ে
পৌঁছে যাবে তোমারই তো পথে।

Read in Banglish
Aaj utheche ek notun surjo sada megheri bhire muche phele sob otit smritigulo notuner sure bastobotay bheshe othe aaj sopneri ek protichobi bhabnagulo aaj dana mele diye ure jabe kon simanay. jege utho tomra aaj dusshopno bhule takiye dekho srishtir khela chokhta khule. agamir pothe, somvabonari tire, egiye cholo, srishtir mohe eka. tobu phire dekho na aar phele asha se poth, bhenge dao aaj sopnodwar, egiye cholo…… ordhojibon kete geche kolponari ghore theke geche kichu otiteri kotha gopone mone hariye jawa sob smriti kondino ki phire ashe adhareri majhe dube geche sob kon karone kisher mayay. jege utho tomra aaj dusshopno bhule. agamir pothe, somvabonari tire bastobotay, srishtir mohe eka. jiboneri bhulgulo aajo keno pichutane tobuo chole jabe…… dur bohudure, sopneri chaya bhule, bastobotay, drishtishima chariye. agamir pothe, srishtir mohe eka, egiye jabe ekaki je, tomari pothe probhu. egiye…jabe… egiye…egiye jabe… egiye jabe koshto bhule, jabe egiye sopno chire pouche jabe tomari to pothe.

Keep exploring

Find more lyrics connected to this song.

Discussion

Public comments for Somvabonar Pothe are available on the discussion page.

View discussion

Related Tracks

Melancholic

Kobe

কবে

Nemesis

"কত কথা ঝরে ছিল এই পথে তবে এত কথা দিয়ে কি হবে যদি নাই দেখি এই পথ চলে যদি নাই থাকি তোমারি হয়ে"

Melancholic

Mrittu Chaya

মৃত্যুছায়া

Nemesis

"আমার পৃথিবী আজ হারিয়ে গেছে ক্লান্ত বিষণ্ণতার মাঝে চেতনায় স্বপ্নগুলো সব মিলিয়ে চলেছি নিয়মভাঙ্গার পথে।"

Melancholic

Nei Somadhan

নেই সমাধান

Nemesis

"সাগরের ঐ ঢেউয়ের সুরে, আকাশের ঐ মেঘের গান হেটে চলে সে বরষায় ভিজে, অভিমান বুকে নিয়ে"

Melancholic

Obocheton

অবচেতন

Nemesis

"বিনিদ্র প্রহর আমি হতাশায় যাচ্ছি একা কোন অজানায় পেছনে ফেলে সব স্মৃতিগুলো আমি অজানায়"

Reflective

Shopno Chobi

স্বপ্নছবি

Nemesis

"আমার মনে আছে যে এক স্বপ্নময় পৃথিবী যেখানে’তে মানবতার সুখের আলো দেখি এ মনের গভীরে থাকা এ কল্পনা"

Melancholic

Gone

গন

Nemesis

"স্লিপ ফলস টু হার ফিট ইন দিস নাইট শি রিট্রিটস ওয়েটিং ইন হার লাইনস ইন দ্য শ্যাডোজ অব পেইনফুল ট্রিটস"