সোনা ঝরায় আকাশ সোনা ফলায় মাটি
আহা আমার সোনার দেশ ॥
এই মাঠের মানুষ মাঠে
আর সোনার ফসল কাটে
ধনধান্যে যায় ছড়িয়ে জীবনের আবেশ ॥
রুপালি রং নদীর জোয়ার প্রাণের সাড়া আনে
তার ঢেউয়ের তালে তালে জীবন জাগে গানে গানে ॥
এই ভালোবাসার আলো
সারা দেশেতে ছড়াল
মাটি-মানুষ ফুলে-ফলে মন ভোলাল বেশ ॥
Discussion
Public comments for Sona Jhoray Akash Sona Pholay Mati are available on the discussion page.
View discussion