সোনার ময়না ঘরে থইয়া বাইরে তালা লাগাইছে
কোন রসিকে পিঞ্জিরা বানাইছে।।
মন রে দীক্ষা লইলাম গুরুর কাছে, শিক্ষা লইতোম কার কাছে
গুরুর হাতের চাবি নিয়ে দেখ না তালা খুলে।
মনরে একটি নদীর দুইটি ধারা উজান ভাটি হইতেছে
সেই নদীতে স্নান করে কত সাধু সন্ত তারিয়া গেছে।।
ভাইবে রাধারমণ বলে, মানবজনম যায় বিফলে
আর হবে না মানবজনম ভাঙলে মাথা পাষাণে।।
Discussion
Public comments for Sonar Moyna Ghore Thoiya are available on the discussion page.
View discussion