স্যরি দিপান্বিতা Sorry Dipannita

সময় যখন মরুর ঝড়ে,
এ মন হারায় কেমন করে,
আমি তখন যোজন দূরে
একাকি সঙ্গি মৌনতা
আকাশ যখন আঁধার ভীষণ,
এক ফোঁটা জল চেয়েছে মন,
অবহেলায় অপমানে
পেয়েছে রিক্ত শুন্যতা

সমান্তরাল পথের বাঁকে,
তোমার পথের দিশা থাকে,
সে দিশা খোঁজে তোমাকে
দীপান্বিতা
গাছের সবুজ পাতার ফাঁকে,
তোমার ছোঁয়া মিশে থাকে,
সে ছোঁয়া খোঁজে তোমাকে
দীপান্বিতা

তুমি নীলাকাশ আপন করেছো
হঠাৎ কোন কালে কে জানে
স্বপ্ন সীমানা ছুঁয়ে দিয়েছো
কোন সে জাদুতে কে জানে

আমি ছিলাম তোমার পাশে,
তোমার আকাশ ভালবেসে,
সে বিশালে খুঁজেছি একটুকু ঠাই,
তাও মেলেনি তা
হঠাৎ যখন ছুটির খেলা,
মেঘে মেঘে অনেক বেলা,
তখন সে ক্রান্তিকালে ধুম্রজালে
খুঁজছ যে বৃথা

অশান্ত মন বোঝাই কাকে,
হারিয়ে চাইছি তোমাকে,
হাতছানি দিয়ে
যে ডাকে সৃতির পাতা
নদীর শেষে আকাশ নীলে,
স্বপ্নগুলো মেলে দিলে,
তারা বলে সবাই মিলে,
দীপান্বিতা

শোননা রূপসী,
তুমি যে শ্রেয়সী,
কি ভীষণ উদাসী, প্রেয়সী
জীবনের গলিতে,
এ গানের কলিতে,
চাইছি বলিতে, ভালবাসি

চোখের জলেরই আড়ালে,
খেলা শুধুই দেখেছিলে,
যন্ত্রণারই আগুন নীলে,
পুড়েছি যে বোঝনি তা
অভিমানে চুপটি করে,
এসেছি তাই দূরে সরে,
বোঝাতে চেয়েও পারিনি
তাই বোঝাতে লুকোনো কথা

ইটপাথরের এ শহরে,
গাড়ি বাড়ির এ বহরে,
খুঁজছে এ মন ভীষণ করে
দীপান্বিতা
জীবন যখন থমকে দাড়ায়,
স্বপ্নগুলো দৃষ্টি ছাড়ায়,
তৃষ্ণা বুকের বৃষ্টি হারায়
দীপান্বিতা
কল্পনারই আকাশ জুড়ে,
নানা রঙে লোকের ভিড়ে,
দুচোখ বুজেও স্বপ্ননীড়ে
দীপান্বিতা

তুমি আমার চোখের ভাষা,
তুমি আমার সুখের নেশা,
তুমি আমার ভালবাসা
দীপান্বিতা

বাংলিশ/Banglish

Somoy jakhon morur jhore, E mon haray kemon kore, Ami takhon jojon dure Ekaki songi mounota Akash jakhon adhar bhishon, Ek phonta jol cheyeche mon, Obohelay opomane Payeche rikto shunyota Somantoral pother bake, Tomar pother disha thake, Se disha khoje tomake Dipannita Gacher sobuj patar phake, Tomar choya mishe thake, Se choya khoje tomake Dipannita Tumi nilakash apon korecho Hothat kon kale ke jane Sopno simana chuye diyecho Kon se jadute ke jane Ami chilam tomar pashe, Tomar akash bhalobhese, Se bishale khujechi ektuku thai, Tao meleni ta Hothat jakhon chutir khela, Meghe meghe onek bela, Takhon se krantikale dhumrojale Khujcho je britha Oshanto mon bojhai kake, Hariye chaichi tomake, Hatchani diye Je dake sritir pata Nodir sheshe akash nile, Sopnogulo mele dile, Tara bole sobai mile, Dipannita Shonona ruposhi, Tumi je sreyoshi, Ki bhishon udasi, preyoshi Jiboner golite, E ganer kolite, Chaichi bolite, bhalobashi Chokher joler-i arale, Khela shudhui dekhechile, Jontronar-i agun nile, Purechi je bojhoni ta Obhimane chupti kore, Eshechi tai dure sore, Bojhate cheyeo parini Tai bojhate lukono kotha Itpathorer e shohore, Gari barir e bohore, Khujche e mon bhishon kore Dipannita Jibon jakhon thomke daray, Sopnogulo drishti charay, Trishna buker brishti haray Dipannita Kolponar-i akash jure, Nana ronge loker bhire, Duchokh bujeo sopnonire Dipannita Tumi amar chokher bhasha, Tumi amar shukher nesha, Tumi amar bhalobasha Dipannita

Discussion

Public comments for Sorry Dipannita are available on the discussion page.

View discussion