স্পর্শের বাইরে তুমি Sporsher Baire Tumi

ফ্রেমে বন্দী কোন ক্যামেরায়
গ্রীষ্মের পড়ন্ত বিকেল তুমি
অথবা বর্ষার আকাশে মেঘের আলোতে
লুকিয়ে থাকা ঐ রোঁদ তুমি

তোমার ঐ মৃদকালো চোখের ভাষা
মাতাল করা হাসি আর ভেঁজা চুলে
গোলাপি ঐ ঠোঁটের বেলকনিতে
রংতুলিতে আঁকা আমার অবসর বিকেল
সব তুলনার ঊর্ধ্বে তুমি
আজও তোমার স্পর্শ লোভে
খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজো তোমার অপেক্ষাতে

টুকরো কিছু ভাগ্যে স্বপ্নে অমর
মাঝখানে অদৃশ্য দেয়াল
খুঁজেফিরি তোমায় কোন মায়ায়
হারিয়ে যেন উপহাসে
হারিয়ে সেই সকাল
হারিয়ে সেই বিকেল
বৃষ্টি ভেঁজা দুপুর, অলস মেঘ রোদ্দুর
আসবে না জানি ফিরে
খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজো তোমার অপেক্ষাতে
খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজো তোমার স্পর্শ লোভে

কোন এক স্বপ্ন সুখের গল্পের রানী হয়ে
কোন এক আঁধার রাতের জোনাক তুমি হয়ে
তুমি যেন সব অপূর্ণতার পূর্ণ হয়ে
এতো কাছে থেকেও কেন স্পর্শের বাইরে

খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজো তোমার অপেক্ষাতে
খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজো তোমার স্পর্শ লোভে

বাংলিশ/Banglish

Freme bondi kono cameray Grishmer poronto bikel tumi Othoba borshar akashe megher alote Lukiye thaka oi rod tumi Tomar oi mrid-kalo chokher bhasha Matal kora hashi ar bheja chule Golapi oi thoter balcony-te Rong-tulite anka amar oboshor bikel Shob tulonar urdhe tumi Ajo tomar sporsho lobhe Khuji tomay shopno gane Ajo tomar opekkha-te Tukro kichu bhagye shopne omor Majhkhane odrissho deyal Khuje firi tomay kon mayay Hariye jeno upohashe Hariye sei shokal Hariye sei bikel Brishti bheja dupur, olosh megh roddur Ashbe na jani phire Khuji tomay shopno gane Ajo tomar opekkha-te Khuji tomay shopno gane Ajo tomar sporsho lobhe Kono ek shopno shukher golper rani hoye Kono ek andhar rater jonak tumi hoye Tumi jeno shob opurnotar purno hoye Eto kache theke-o keno sporsher baire Khuji tomay shopno gane Ajo tomar opekkha-te Khuji tomay shopno gane Ajo tomar sporsho lobhe

Discussion

Public comments for Sporsher Baire Tumi are available on the discussion page.

View discussion