Back to Library
Philosophical

স্থান নয় আমার দালান কোঠায় Sthan Noy Amar Dalan Kothay

Shah Abdul Karim

Sthan Noy Amar Dalan Kothay lyrics by Shah Abdul Karim. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Album

Single

Release

Unknown

ধরণ
বাউল
Lyrics

স্থান নয় আমার দালান কোঠায়
ভালো আছি গাছতলায়
এ ভবের খেলাঘরে
ভালোবাসা প্রাণে চায় ॥

ভাব-ভক্তি অন্তরে আসে
প্রাণ জুড়ায় খোলা বাতাসে
সবার সঙ্গে মিলে মিশে
আছি এই ভবের খেলায় ॥

ধানের দেশে গানের দেশে
কৃষক মজুরের দেশে
দেশকে যারা ভালোবাসে
আশায় আছি তাদের বেলায় ॥

উপায় নাই তো কৃষি ছাড়া
আসে বন্যা নইলে খরা
চৌদিকে সমস্যা ঘেরা
মন কাঁদে ভজ্বালায় ॥

জীবনলীলা সাঙ্গ হলে
জানি না কই যাব চলে
বাউল আবদুল করিম বলে
সুখ-দুঃখে কাদায় হাসায় ॥

Read in Banglish
Sthan noy amar dalan kothay Bhalo achhi gachhtolay E bhober khelaghore Bhalobasha prane chay Bhab-bhokti ontore ase Pran juray khola batashe Sobar songe mile mishe Achhi ei bhober khelay Dhaner deshe ganer deshe Krishok mojurer deshe Deshke jara bhalobashe Ashay achhi tader belay Upay nai to krishi chara Ase bonna noile khora Choudike somossha ghera Mon kande bhozwalay Jibonlila sanggo hole Jani na koi jabo chole Baul Abdul Korim bole Sukh-dukkhe kaday hashay

Related songs

More songs you may enjoy.

Devotional

Asheker Rasta Shoja

আশেকের রাস্তা সোজা

Shah Abdul Karim

"আশেকের রাস্তা সোজা আশেক থাকে মাশুকধ্যানে এই তার নামাজ এই তার রোজা"

Philosophical

Haway Doure Re Amar Moyurpongkhi Nao

হাওয়ায় দৌড়ে রে আমার ময়ূরপঙ্খি নাও

Shah Abdul Karim

"হাওয়ায় দৌড়ে রে আমার ময়ূরপঙ্খি নাও মাশুকপুরে যাবে নৌকা বাওরে শীঘ্র বাও ॥"

Devotional

Ki Jadu Koriya Bondhe

কী জাদু করিয়া বন্ধে

Shah Abdul Karim

"কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে ॥"

Observational

Lau Kumra Lagaiyo Go

লাউ কুমড়া লাগাইও গো

Shah Abdul Karim

"লাউ কুমড়া লাগাইও গো, ওগো ভাবী সময় আইছে পেট ভরে খাইতে পারি না দুঃখে কি জান বাঁচে গো ওগো ভাবী সময় আইছে ॥"

Inspirational

Susomoye Charo Nouka Bela Boye Jay

সুসময়ে ছাড়ো নৌকা বেলা বয়ে যায়

Shah Abdul Karim

"সুসময়ে ছাড়ো নৌকা বেলা বয়ে যায় কৃষক মজুর জেলে তাঁতি আয় রে সবাই আয় ॥"

Philosophical

Joubon Re

যৌবন রে, ঠেকছি তোরে লইয়া রাখব কী করিয়া

Shah Abdul Karim

"যৌবন রে, ঠেকছি তোরে লইয়া রাখব কী করিয়া তুমি যদি ছেড়ে যাবে রঙের খেলা ভঙ্গ হবে দেখি যে ভাবিয়া ॥"

Discussion

Public comments for Sthan Noy Amar Dalan Kothay are available on the discussion page.

View discussion