স্বপনের মল্লিকা আজ তোমায় দিলাম Swaponer Mollika Aaj Tomay Dilam

স্বপনের মল্লিকা আজ তোমায় দিলাম
কবে যে ফুটবে এ ফুল আশায় ছিলাম।।

আবেশের পদ্মকলি ছিল যে পদ্মবনে
ফুটেছে দেখতে পেলাম সে এখন আমার মনে।।
দু’হাতে তাকে আমি তুলে নিলাম।

যেভাবে নীল আকাশে ছায়াতে আছি দু’জন
যেভাবে হৃদয় ভরে শুনে যাই কুহুর কুজন।।
সে ছবি এই জীবনে সঙ্গে নিলাম।

বাংলিশ/Banglish

Swaponer mollika aaj tomay dilam Kobe je phutbe e phul ashay chilam.. Abesher podmokoli chilo je podmobone Phuteche dekhte pelam se ekhon amar mone.. Du’hate take ami tule nilam. Jebhabe nil akashe chayate achi du’jon Jebhabe hridoy bhore shune jai kuhur kujon.. Se chobi ei jibone songge nilam.

Discussion

Public comments for Swaponer Mollika Aaj Tomay Dilam are available on the discussion page.

View discussion