Back to Library
Philosophical

স্বরূপ রূপে নয়ন দেরে Swarup Rupe Noyon Dere

Lalon Shah

Read Swarup Rupe Noyon Dere in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
লালন শাহ
ধরণ
বাউল
Lyrics

স্বরূপ রূপে নয়ন দেরে।
দেখবি সে রূপের রূপ,
কেমন সে রূপ ঝলক মারে।

স্বরূপ বিনে রূপ দেখা
সে তো কেবল মিথ্যা ধোকা
সাধকের লেখাজোখা
স্বরূপ শক্তি সাধন-দ্বারে।

অবতার আর অবতরি
দুই রূপে যুগল তারি
তাহে রূপ চড়নদারী
রূপের রূপ বলি যারে।

শূন্য ধ্যানের ধ্বজা স্বরূপ
তারে আজ ভাবিও বেরূপ
সিরাজ সাঁই বলে রে, রূপ
সাধবি লালন কেমন করে৷।

Read in Banglish
Swarup rupe noyon dere. Dekhbi se ruper rup, Kemon se rup jholok mare. Swarup bine rup dekha Se to kebol mithya dhoka Sadhoker lekhajokha Swarup shokti sadhon-dware. Abotar aar abotari Dui rupe jugol tari Tahe rup chorondari Ruper rup boli jare. Shunyo dhyaner dhoja swarup Tare aaj bhabio berup Siraj Shai bole re, rup Sadhbi Lalon kemon kore..

Related songs

More songs you may enjoy.

Devotional

Adame Ahmad Ese Nabi Nam Se Janale

আদমে আহমদ এসে নবী নাম সে জানালে

Lalon Shah

"আদমে আহমদ এসে নবী নাম সে জানালে। যে তনে করিলে সৃষ্টি, সে তন কোথায় রাখিলে।"

Philosophical

Tumi Kar Keba Tomar Ei Songsare

তুমি কার কেবা তোমার এই সংসারে

Lalon Shah

"তুমি কার কেবা তোমার এই সংসারে। মিছে মায়ায় মজে কেন এমন করো রো এত পীরিত দন্ত জিহ্বায় কায়দা পেলে সেও সাজা দেয়"

Melancholic

Chirodin Dukher Onole Pran Jolche Amar

চিরদিন দুখের অনলে প্রাণ জ্বলছে আমার

Lalon Fakir

"চিরদিন দুখের অনলে প্রাণ জ্বলছে আমার। আমি আর কত দিন জানি অবলার প্রাণী এ জ্বলনে জ্বলবে ও হে দয়াময়।"

Mystical

Haoyar Ghore Dom Atka Poreche

হাওয়ার ঘরে দম আটকা পড়েছে

Lalon Shah

"হাওয়ার ঘরে দম আটকা পড়েছে কি অপরূপ কারখানা। শুদ্ধ হাওয়া-কলে অনেক দমে চলে হাওয়া নির্বাণ হলে দম থাকে না।।"

Devotional

Hari Kande Hari Bole Kene

হরি কাঁদে হরি বলে কেনে

Lalon Shah

"হরি কাঁদে হরি বলে কেনে। ধারা বহে দু’নয়নে। হরি বলে হরি ভোরা নয়নে বয় জলধারা"

Philosophical

Hay Eki Koler Ghorkhani Bedhe

হায় একি কলের ঘরখানি বেঁধে

Lalon Shah

"হায় একি কলের ঘরখানি বেঁধে সদায় বিরাজ করে সাঁই আমার।। দেখবি যদি সে কুদরতি দেল-দরিয়ার খবর কর।।"

Discussion

Public comments for Swarup Rupe Noyon Dere are available on the discussion page.

View discussion