Back to Library
Romantic

স্বস্তিকার গান Swastikar Gaan

Abhishek Chakraborty

Swastikar Gaan lyrics by Abhishek Chakraborty (2021). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Album

Single

Release

2021

কণ্ঠশিল্পী
অভিষেক চক্রবর্তী
ধরণ
আধুনিক
Lyrics

তুমি পারো যদি..
তুমি পারো যদি দাও গো উঁকি
আমার পৃথিবীতে,
তোমায় ফুলের দোলনা সাজিয়ে দেবো
শিউলি গাছের নিচে,
তুমি বসবে সেথায় দেখবে আমায়
দেখবো তোমায় আমি,
আর ভাসবো দুজন প্রেমের ভেলায়
এই অবধি জানি।

আর বাদ বাকিটা হোক না যা হয়
সামলে নেবো দুজন,
নাহয় ডুববো দুজন প্রেমের জলে
নোঙ্গর ফেলার মতন,
আর ভাসতে যদি চাও কখনো
বলবে কানে কানে,
আমি চিতিয়ে শরীর উঠবো ভেসে
তোমার প্রেমের টানে।

তোমায় চাঁদের থেকে,
তোমায় চাঁদের থেকে জ্যোৎস্না কেড়ে
সাজিয়ে দেবো দ্বারে,
আর মেঘ জমাবো রোজ সকালে
তোমার স্নানের ঘরে,
আমি ফড়িং দিয়ে কাটবো ঘুড়ি
খেলবে তুমি বলে,
আর জোনাকিদের ডাকবো মিটিং
রাতের দ্বিপ্রহরে।

আমি হাতের গুলি পাকিয়ে নেবো
কুস্তি লড়ার ফাঁকে,
আর অলিম্পিকে জিতবো সোনা
গয়না গড়বো তাতে,
আমি চীনের প্রাচীর ভরিয়ে দেবো
তোমার গ্রাফিটিতে ..
শুধু তুমি যদি একবার দেখো
তাকিয়ে আমার দিকে।

আমি গিটার হাতে
আমি গিটার হাতে উঠবো গেয়ে
ম্যাডিসন স্কোয়ার মাঠে,
শত ডাকলেও দেখবো না ফিরে
কোনো নায়িকাকে,
আমি কোহিনুর আনবো ফিরিয়ে
তোমার আংটিতে,
আর রোমের প্রাসাদ আনবো কিনে
তোমায় চমক দিতে।

তোমায় বসবো ভালো সাদা কালো
পাহাড় থেকে খাদে,
আমি সবার কাছেই বলতে পারি
শুধুই তোমায় বাদে,
তাই লিখছি এ গান দিচ্ছি জানান
তোমায় খবর দিতে ..
দেখবে তুমি ছাড়া সবই আছে
আমার এই পৃথিবীতে।

Read in Banglish
Tumi paro jodi.. Tumi paro jodi dao go unki Amar prithibite, Tomay phuler dolna sajiye debo Shiuli gacher niche, Tumi bosbe sethay dekhbe amay Dekhbo tomay ami, Ar bhasbo dujon premer bhelay Ei obodhi jani. Ar baad bakita hok na ja hoy Samle nebo dujon, Nahoy dubbo dujon premer jole Nongor phelat moton, Ar bhaste jodi chao kokhono Bolbe kane kane, Ami chitiye shorir uthbo bhese Tomar premer tane. Tomay chander theke, Tomay chander theke jyotsna kere Sajiye debo dware, Ar megh jomabo roj sokale Tomar snaner ghore, Ami phoring diye katbo ghuri Khelbe tumi bole, Ar jonakider dakbo meeting Raater dwiprohore. Ami hater guli pakiye nebo Kusti lorar phanke, Ar olimpique jitbo sona Goyna gorbo tate, Ami chiner prachir bhoriye debo Tomar graffitite .. Shudhu tumi jodi ekbar dekho Takiye amar dike. Ami guitar hate Ami guitar hate uthbo geye Madison Square mathe, Shoto dakleo dekhbo na phire Kono nayikake, Ami Kohinoor anbo phiriye Tomar angtite, Ar Romer prasad anbo kine Tomay chomok dite. Tomay bosbo bhalo sada kalo Pahar theke khade, Ami sobar kachei bolte pari Shudhui tomay bade, Tai likhchi e gaan dichchi janan Tomay khobor dite .. Dekhbe tumi chara sob-i ache Amar ei prithibite.

Related songs

More songs you may enjoy.

Romantic

Shono Soma Ektu Darao

শোনো সোমা একটু দাঁড়াও

Kumar Bishwajit and Haimanti Shukla

"শোনো সোমা একটু দাঁড়াও কথা শুনে যাও এই অন্তরে তুমি ছাড়া আর কিছু নাই"

Romantic

Pipasha

পিপাসা

Maruf Mia

"তোমাকে দেখে ইচ্ছে করে গাইতে কোনো গান হায়, গাইতে কোনো গান"

Romantic

Ekdin Brishtite Bikele

একদিন বৃষ্টিতে বিকেলে

Anjan Dutt

"একদিন বৃষ্টিতে বিকেলে থাকবেনা সাথে কোন ছাতা, শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায় ভিজে যাবে চটি-জামা-মাথা"

Romantic

Prothom Premer Moto

প্রথম প্রেমের মত

Miles

"প্রথম প্রেমের মত প্রথম কবিতা এসে বলে হাত ধরে নিয়ে চলো অনেক দূরের দেশে"

Romantic

Sajani Sajhero Tara Hoye

সজনী সাঝেরও তারা হয়ে

Nova

"সজনী সাঝেরও তারা হয়ে আমার আকাশে এলে পাশে চাঁদ তবুও তোমার আলো হৃদয় আমার কেড়ে নিলে"

Romantic

Aaj Aei Raat

আজ এই রাত

Ujjaini Mukherjee, Ishan Mitra

"কেনো যায় সরে , শোর যায় দূরে? এই মধু..রাতে এষো না কাছে,"

Discussion

Public comments for Swastikar Gaan are available on the discussion page.

View discussion