তোরই উড়োচিঠি
পথে পথে খুঁজছে আমায়
যত ধুলোমুঠি
তুই ছুঁলে সোনা হয়ে যায়
তোরই খুনসুটি
প্রতি দিনেরাতে ডাকছে আমায়
যত ধুলো মুঠি সব ই তুই ছুঁলে সোনা হয়ে যায়।
কেন দূরে থাকা অযথা
আছে তো কাছে আসার কথা।
তোরই সাথে কাটাবো রে বারোমাস, বলে দে না আমাকে চাস
ব্যথা দাগ মোছে
ছুঁলে আলগোছে
জানা তুই কবে আমার হবি
যদি ভুল করে
বুনো ফুল ফোটে
এলো তোর চুলে গাঁথবো সব ই।
কেন দূরে থাকা অযথা
আছে তো কাছে আসার কথা।
তোরই সাথে কাটাবো রে বারোমাস, বলে দে না আমাকে চাস
কিছু খড়কুটো
যদি নিস ঠোঁটে
আমি তোর সাথে উড়তে রাজি
চেনা ডাকনামে
তুই ওঠ ডেকে
আজি সবকিছু ধরবো বাজি
কেন দূরে থাকা অযথা
আছে তো কাছে আসার কথা।
তোরই সাথে কাটাবো রে বারোমাস, বলে দে না আমাকে চাস।
Discussion
Public comments for Tor E Sathe are available on the discussion page.
View discussion