Back to Library
Romantic

তাতে ক্ষতি কি Tate Khoti Ki

Arzeen Kamal

Tate Khoti Ki lyrics by Arzeen Kamal (2024). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Album

Single

Release

2024

গীতিকার
আরজীন কামাল
কণ্ঠশিল্পী
আরজীন কামাল
ধরণ
আধুনিক
Lyrics

তোমায় আমায় নিয়ে খবর রটেনা
কোনো খবরের পাতায় আর টেলিভিশনে,
তোমায় আমায় নিয়ে হয় না কথা
কোনো ঘরের আসরে আর পাড়ার দোকানে,
ক্ষতি কি তাতে ক্ষতি কি
তাতে ভালোবাসা, বলো কমছে কি?
ক্ষতিকি তাতে ক্ষতি কি
তাতে-ভালোবাসা, বলো কমছে কি?

তোমায় আমায় নিয়ে আমার ছবিটা
আমাদের প্রেম নিয়ে হয়না কবিতা,
তোমার আমার নাম বইয়ের মলাটে
যায় না দেখা তবু ঘরের দেয়ালে,
তোমায় আমায় নিয়ে গান কোন
বুকের ভেতরে গান কান পেতে শোনো,
তাতে-ক্ষতি কি?
তাতে-ক্ষতি কি?
তাতে ভালোবাসা, বলো কমছে কি?
ক্ষতি কি তাতে ক্ষতি কি
তাতে-ভালোবাসা, বলো কমছে কি?

তুমি আমার হবে এই ছিল দাবি
মনের রঙে দেখেছি আকাশ গোলাপি,
আমাদের প্রেম কথা জানলো না কেহ
তোমায় শোনানো গান আমায় শুনিও,
আমাদের প্রেম যদি তারার মিছিলে
নাই পৌঁছালো ভালো আছি এ নিখিলে,
তাতে ক্ষতি কি ?
তাতে-ক্ষতি কি?
তাতে ভালোবাসা, বলো কমছে কি?
ক্ষতি কি তাতে ক্ষতি কি
তাতে ভালোবাসা, বলো কমছে কি?

তোমায় আমায় নিয়ে খবর রটেনা
কোন খবরের পাতায় আর টেলিভিশনে,
তোমায় আমায় নিয়ে হয় না কথা
কোন ঘরের আসরে আর পাড়ার দোকানে,
ক্ষতি কি তাতে ক্ষতি কি
তাতে ভালোবাসা, বলো কমছে কি?
ক্ষতি কি তাতে ক্ষতি কি
তাতে ভালোবাসা, বলো কমছে কি?

Read in Banglish
Tomay amay niye khobor rotena Kono khoborer patay ar television-e, Tomay amay niye hoy na kotha Kono ghorer asore ar parar dokane, Khoti ki tate khoti ki Tate bhalobasha, bolo komche ki? Khoti ki tate khoti ki Tate-bhalobasha, bolo komche ki? Tomay amay niye amar chobita Amader prem niye hoyna kobita, Tomar amar nam boiyer molate Jay na dekha tobu ghorer deyale, Tomay amay niye gan kono Buker bhetore gan kan pete shono, Tate-khoti ki? Tate-khoti ki? Tate bhalobasha, bolo komche ki? Khoti ki tate khoti ki Tate-bhalobasha, bolo komche ki? Tumi amar hobe ei chhilo dabi Moner ronge dekhechi akash golapi, Amader prem kotha janlo na keho Tomay shonano gan amay shunio, Amader prem jodi tarar michile Nai pouchhalo bhalo achhi e nikhile, Tate khoti ki? Tate-khoti ki? Tate bhalobasha, bolo komche ki? Khoti ki tate khoti ki Tate bhalobasha, bolo komche ki? Tomay amay niye khobor rotena Kon khoborer patay ar television-e, Tomay amay niye hoy na kotha Kon ghorer asore ar parar dokane, Khoti ki tate khoti ki Tate bhalobasha, bolo komche ki? Khoti ki tate khoti ki Tate bhalobasha, bolo komche ki?

Related songs

More songs you may enjoy.

Romantic

Abar Bhalobese Felechhi Tomay

আবার ভালোবেসে ফেলেছি তোমায়

Nilanjan Ghosal

"একটা গান মেঘের মত আকাশ জুড়ে ইতস্তত ভাসে হাজার কাঁটাতার পেরিয়ে অনেক ঘুরে তোমার কাছে আসে,"

Romantic

Saheli Go Ki Name Tomay Bolo Daki

সহেলী গো কী নামে তোমায় বলো ডাকি

Manna Dey

"সহেলী গো কী নামে তোমায় বলো ডাকি ফাগুনী তুমি না বৈশাখী বলোনা আমায় তুমি শুধু একবার মহুয়া না মৌমিতা কী নাম তোমার"

Romantic

Kotha Ektai

কথা একটাই

Porshi and Imran Mahmudul

"আমি পড়েছি তোমার প্রেমে কী করে বোঝাই আমি ডুবেছি তোমার নামে কীভাবে জানাই"

Romantic

Mitthe Noy

মিথ্যে নয়

Habib Wahid

"হৃদয়ে হৃদয় ছুঁয়ে প্রশ্নোত্তর ধুয়ে, আমি যে কে তোর বলনা রে? আদরে আদর এঁকে, স্বপ্ন আবীর মেখে হারাবো কোথাও চলনা রে।"

Romantic

O Bondhu Lal Golapi

ও বন্ধু লাল গোলাপী

Sharif Uddin

"ও বন্ধু লাল গোলাপী, ও বন্ধু লাল গোলাপী কই রইলা রে, এসো, এসো বুকে রাখবো তোরে"

Melancholic

Avijog

অভিযোগ

Tanveer Evan

"আমার সকল অভিযোগে তুমি তোমার মিষ্টি হাসিটা কি আমি আমার না বলা কথার ভাজে তোমার গানের কত সুর ভাসে।"

Discussion

Public comments for Tate Khoti Ki are available on the discussion page.

View discussion