Back to Library
Inspirational

তীরহারা এই ঢেউয়ের সাগর Teerhara Ei Dheuer Sagor

Apel Mahmud

Teerhara Ei Dheuer Sagor lyrics by Apel Mahmud (1971). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

তীরহারা এই ঢেউয়ের সাগর,
পাড়ি দিব রে
আমরা ক’জন নবীন মাঝি
হাল ধরেছি রে।।

জীবন কাটি যুদ্ধ করি
প্রাণের মায়া সাঙ্গ করি
জীবনের স্বাদ নাহি পাই।।
ঘর-বাড়ির ঠিকানা নাই
দিন-রাত্রি জানা নাই
চলার ঠিকানা সঠিক নাই।।
জানি শুধু চলতে হবে
এ তরী বাইতে হবে
আমি যে সাগর মাঝি রে।

জীবনের রঙে মনকে টানে না
ফুলের ঐ গন্ধ কেমন জানি না
জ্যোৎস্নার দৃশ্য চোখে পড়ে না
তারাও তো ভুলে কভু ডাকে না।।

বৈশাখেরই রুদ্র ঝড়ে
আকাশ যখন ভেঙে পড়ে
ছেঁড়া পাল আরও ছেঁড়ে যায়।।

হাতছানি দেয় বিদ্যুৎ আমায়
হঠাৎ কে যে শঙ্খ শোনায়
দেখি ঐ ভোরের পাখি গায়।।

তবু তরী বাইতে হবে
খেয়া পারে নিতে হবে
যতই ঝড় উঠুক সাগরে।

তীরহারা এই ঢেউয়ের
সাগর পারি দিব রে।।

Read in Banglish
Teerhara ei dheuer sagor, Pari dibo re Amra ko-jon nobin majhi Hal dhorechi re. Jibon kati juddho kori Praner maya shango kori Jiboner sadh nahi pai. Ghor-barir thikana nai Din-ratri jana nai Cholar thikana sothik nai. Jani shudhu cholte hobe E tori baite hobe Ami je sagor majhi re. Jiboner ronge monke tane na Phuler oi gondho kemon jani na Jyotsnar drishyo chokhe pore na Tarau to bhule kobhu dake na. Boishakheri rudro jhore Akash jakhon bhenge pore Chera pal aro chere jay. Hatchani dey biddyut amay Hothat ke je shonkho shonay Dekhi oi bhorer pakhi gay. Tobu tori baite hobe Kheya pare nite hobe Jotoi jhor uthuk sagore. Teerhara ei dheuer Sagor pari dibo re.

Related songs

More songs you may enjoy.

Patriotic

Ek Sagor Rokter Binimoye

এক সাগর রক্তের বিনিময়ে

Apel Mahmud

"এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না।"

Patriotic

Mora Ekti Phulke Bachabo Bole Juddho Kori

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি

Apel Mahmood

"মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি"

Patriotic

Rokto Diye Naam Likhechi

রক্ত দিয়ে নাম লিখেছি

Sujeyo Shyam

"রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম মুক্তি ছাড়া তুচ্ছ মোদের এই জীবনের দাম।।"

Patriotic

Ek Shagor Rokter Binimoye

এক সাগর রক্তের বিনিময়ে

Apel Mahmood

"এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবো না"

Patriotic

Ek Nodi Rokto Periye

এক নদী রক্ত পেরিয়ে

Shahnaz Rahmatullah

"এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না"

Patriotic

Shadhin Bangla Betar Kendro

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র

Cryptic Fate

"সারাদিনের যুদ্ধ শেষে যখন আমি ফিরি শিবিরে রেডিওটা মাঝে রেখে বসি সবাই ঘিরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে হবে এখন আরম্ভ"

Discussion

Public comments for Teerhara Ei Dheuer Sagor are available on the discussion page.

View discussion