তব সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে Tobo Singhasoner Ashon Hote Ele Tumi Neme

তব সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে—
মোর বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে নাথ, থেমে॥

একলা বসে আপন-মনে গাইতেছিলেম গান;
তোমার কানে গেল সে সুর, এলে তুমি নেমে,
মোর বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে নাথ, থেমে॥

তোমার সভায় কত-না গান, কতই আছেন গুণী—
গুণহীনের গানখানি আজ বাজল তোমার প্রেমে!
লাগল সকল তানের মাঝে একটি করুণ সুর,
হাতে লয়ে বরণমালা এলে তুমি নেমে—
মোর বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে নাথ, থেমে॥

বাংলিশ/Banglish

Tobo singhasoner ashon hote ele tumi neme-- Mor bijon ghorer dwarer kachhe darale nath, theme. Ekla bose apon-mone gaitechhilem gan; Tomar kane gelo se sur, ele tumi neme, Mor bijon ghorer dwarer kachhe darale nath, theme. Tomar sobhay koto-na gan, kotoi achhen guni-- Gunihiner gankhani aj bajlo tomar preme! Laglo sokol taner majhe ek-ti korun sur, Hate loye boronmala ele tumi neme-- Mor bijon ghorer dwarer kachhe darale nath, theme.

Discussion

Public comments for Tobo Singhasoner Ashon Hote Ele Tumi Neme are available on the discussion page.

View discussion