তবু আবার ঘর বাঁধিলাম কি যে মনের ঘোরে
সংসার আমার হইলো নারে এই জনমের তরে
আমি আশা লইয়া রইলাম তোরে এই বুকে জড়াইয়া
তুই যে থাকিস মাগো সুখের সুরে সুবাস ছড়াইয়া
তবু আবার ঘর বাঁধিলাম কি যে মনের ঘোরে
সংসার আমার হইলো নারে এই জনমের তরে
তুই যে আমার জীবন পাখি তুই যে আমার আশা
তোর সুখে আমি সুখি আমার ভালোবাসা
যতই দুঃখ কষ্ট আসুক, চোখে আসুক লোনা জল
আমার জীবন নাইবা থাকুক, মুছবে এই আঁচল
তবু আবার ঘর বাঁধিলাম কি যে মনের ঘোরে
সংসার আমার হইলো নারে এই জনমের তরে
উদাস মনে থাকিস না আর বুকে আগুন লইয়া
তুই থাকিস মাগো সুখের সুরে সুবাস ছড়াইয়া
যতই দুঃখ কষ্ট আসুক, চোখে আসুক লোনা জল
আমার জীবন নাইবা থাকুক, মুছবে এই আঁচল
তবু আবার ঘর বাঁধিলাম কি যে মনের ঘোরে
সংসার আমার হইলো নারে এই জনমের তরে
Discussion
Public comments for Tobu Abar Ghor Badhilam are available on the discussion page.
View discussion