তোমার আকাশে মেঘ করে
আমার আকাশে রোদ আলো,
তোমার উঠোনে জল ঝরে
আমার সকাল ঝলমল।
কোনও গান ভীষণ রঙীন
কোনও গান বৃষ্টিবিহীন,
এটুকু শাস্তি নিলে বেছে
যে যার জীবন আছি বেঁচে।
কেন মিছিমিছি দিন গোনো
কেউ মিছিমিছি রাত জাগে,
আসবেনা চিঠি কখনো
তবু জেগে থাকা ভালো লাগে।
তোমার ছুটির জলছবি
আমার রোদে পোড়া ঘাসে,
তোমাদের হাসি ভেসে আসে
অবসরে আর অবকাশে।
কোনো গান খুশি কাঁদে ফিরি
কোনো গান ভুলে যাওয়া লিরিক্,
পুরোনো কষ্ট বেছে বেছে
যে যার জীবনে আছি বেঁচে।
কোনো গান ভীষণ রঙীন
কোনো গান বৃষ্টিবিহীন,
এটুকু শাস্তি নিলে বেছে
যে যার জীবন আছি বেঁচে।
কেন মিছিমিছি দিন গোনো
কেউ মিছিমিছি রাত জাগে,
আসবেনা চিঠি কখনো
তবু জেগে থাকা ভালো লাগে।
তোমার আকাশে মেঘ করে
আমার আকাশে রোদ আলো,
তোমার উঠোনে জল ঝরে
আমার সকাল ঝলমল।
Discussion
Public comments for Tomar Akashey are available on the discussion page.
View discussion