Back to Library
Devotional

তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে হৃদয়মাঝে Tomar Duar Kholar Dhoni

Rabindranath Tagore

Read Tomar Duar Kholar Dhoni in Bengali and Banglish transliteration, from Geetali.

Updated

Lyrics

তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে হৃদয়মাঝে ॥
তোমার ঘরে নিশি-ভোরে আগল যদি গেল সরে
আমার ঘরে রইব তবে কিসের লাজে?।

অনেক বলা বলেছি, সে মিথ্যা বলা।
অনেক চলা চলেছি, সে মিথ্যা চলা।
আজ যেন সব পথের শেষে তোমার দ্বারে দাঁড়াই এসে—
ভুলিয়ে যেন নেয় না মোরে আপন কাজে ॥

Read in Banglish
Tomar duar kholar dhoni oi go baje hridoymaje. Tomar ghore nishi-bhore agol jodi gelo sore Amar ghore roibo tobe kisher laje? Onek bola bolechi, se mithya bola. Onek chola cholechi, se mithya chola. Aaj jeno sob pother sheshe tomar dware darai eshe-- Bhuliye jeno ney na more apon kaje.
ট্যাগসমূহ

Related songs

More songs you may enjoy.

Devotional

Shudhu Tomar Bani Noy Go

শুধু তোমার বাণী নয় গো

Rabindranath Tagore

"শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো।"

Inspirational

Je Thake Thak-na Dware

যে থাকে থাক-না দ্বারে

Rabindranath Tagore

"যে থাকে থাক-না দ্বারে, যে-যাবি যা-না পারে ॥ যদি ওই ভোরের পাখি তোরি নাম যায় রে ডাকি একা তুই চলে যা রে ॥"

Devotional

Mala Hote Khose-Pora Phuler Ekti Dol

মালা হতে খসে-পড়া ফুলের একটি দল

Rabindranath Tagore

"মালা হতে খসে-পড়া ফুলের একটি দল মাথায় আমার ধরতে দাও গো ধরতে দাও। ওই মাধুরী-সরোবরের নাই যে কোথাও তল-- হোথায় আমায় ডুবতে দাও গো, মরতে দাও॥"

Devotional

Sraboner Dharar Moto

শ্রাবণের ধারার মতো

Rabindranath Tagore

"শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের ‘পরে, বুকের ‘পরে ।। পুরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়ানে- নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে ।"

Devotional

Se Dine Apad Amar Jabe Kete

সে দিনে আপদ আমার যাবে কেটে

Rabindranath Tagore

"সে দিনে আপদ আমার যাবে কেটে পুলকে হৃদয় যেদিন পড়বে ফেটে ॥ তখন তোমার গন্ধ তোমার মধু আপনি বাহির হবে বঁধু হে, তারে আমার ব'লে ছলে বলে কে বলো আর রাখবে এঁটে ॥"

Philosophical

Achhe Dukkho Achhe Mrityu

আছে দুঃখ, আছে মৃত্যু

Rabindranath Tagore

"আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥ তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা,"

Discussion

Public comments for Tomar Duar Kholar Dhoni are available on the discussion page.

View discussion