Back to Library
Melancholic

তোমার ওই দুটো চোখ Tomar Oi Duto Chokh

Minar Rahman

Tomar Oi Duto Chokh lyrics by Minar Rahman (2024). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Album

Single

Release

2024

গীতিকার
মিনার রহমান
কণ্ঠশিল্পী
মিনার রহমান
ধরণ
আধুনিক
Lyrics

তোমার ওই দুটো চোখ
আমাকে ডাকে বারে বারে
আমাকে ডাকে বারে বারে,
কিছু গান কিছু সুর
আজ মনের কোনে আহারে,
আজ মনের কোনে আহারে।

তুমিও বদলে গিয়েছো
আমাকে কিছুই বলোনি,
তুমিও স্বপ্ন বুনেছো
আমাকে সে স্বপ্নে রাখোনি।

তোমার ওই দুটো চোখ
আমাকে ডাকে বারে বারে
আমাকে ডাকে বারে বারে,
কিছু সুর কিছু কথা
আজ মনের কোনে আহারে,
আজ মনের কোনে আহারে।

হয়তো ভোরের পাখি ডাকছে তোমাকে
রঙিন আকাশে,
হয়তো সুখের মিছিলে ভাসছো তুমি
ফেরারি বাতাসে।

ভুল গুলো সব ঠিক হবে কবে?
আঁধার আঁকবে আলো ধূসর ক্যানভাসে,
সত্যটা কি মিথ্যাই রবে?
অপার্থিব এক অবুঝ কোরাসে।

তোমাকে ডেকে যাই
তুমি দাওনা মোরে সাড়া,
তুমি দাওনা মোরে সাড়া।
সব ফুল সব লতা
আজ হঠাৎ দিশাহারা,
আজ হঠাৎ দিশাহারা।

তুমিও বদলে গিয়েছো
আমাকে কিছুই বলোনি,
তুমিও স্বপ্ন বুনেছো
আমাকে সে স্বপ্নে রাখোনি।

তোমার ওই দুটো চোখ
আমাকে ডাকে বারে বারে
আমাকে ডাকে বারে বারে,
কিছু গান কিছু সুর
আজ মনের কোনে আহারে,
আজ মনের কোনে আহারে।

Read in Banglish
Tomar oi duto chokh Amake dake bare bare Amake dake bare bare, Kichu gan kichu sur Aj moner kone ahare, Aj moner kone ahare. Tumio bodle giyecho Amake kichui boloni, Tumio shopno bunecho Amake she shopne rakhoni. Tomar oi duto chokh Amake dake bare bare Amake dake bare bare, Kichu sur kichu kotha Aj moner kone ahare, Aj moner kone ahare. Hoyto bhorer pakhi dakche tomake Rongin akashe, Hoyto shukher michile bhashcho tumi Ferari batashe. Bhul gulo shob thik hobe kobe? Andhar akbe alo dhushor canvase, Shotyota ki mithyai robe? Oparthib ek obujh choruse. Tomake deke jai Tumi daona more shara, Tumi daona more shara. Shob ful shob lota Aj hothat dishahara, Aj hothat dishahara. Tumio bodle giyecho Amake kichui boloni, Tumio shopno bunecho Amake she shopne rakhoni. Tomar oi duto chokh Amake dake bare bare Amake dake bare bare, Kichu gan kichu sur Aj moner kone ahare, Aj moner kone ahare.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Abar Urte Shekhao

আবার উড়তে শেখাও

Minar Rahman

"আমি ছিলাম আমারই মতো ভেঙে সব খেয়াল তুমি ছিলে তোমারই নিয়মে গড়েছিলে দেয়াল"

Yearning

Aha Re

আহারে

Minar Rahman

"আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে সে ছিল দূরে দূরে তাকিয়ে আহারে আহারে কোথায় পাব তাহারে যে ছিল মনেরও গহীন কোণে"

Melancholic

Keno Bolte Pari Na

কেন বলতে পারি না

Minar Rahman

"এই শহরে যত গান মিছে অভিমান তোমায় ঘিরে ঘুম জড়ানো চোখে স্বপ্নগুলো ঘুরে"

Melancholic

Keu Kotha Rakheni

কেউ কথা রাখেনি

Minar Rahman

"কেউ কথা রাখেনি ভালোবাসেনি কেউ চুপি চুপি পায় কাছে আসেনি, কেউ গোধূলি বেলায় দু’হাত বাড়িয়ে খুব আদর মেখে আর ডাকেনি।"

Melancholic

Kichu

কিছু

Minar Rahman

"কিছু অভিমানী জল কিছু মেঘেদের দল কিছু ভুল কোলাহল মাখা নীল"

Melancholic

Opekkha

অপেক্ষা

Minar Rahman

"কেমন যেন হয়ে আছে আকাশটা অনেক স্মৃতি ছিল রং রঙ্গা হঠাৎ প্রশ্নরা সব পথ হারিয়ে খুজছে তোমার ঠিকানা।"

Discussion

Public comments for Tomar Oi Duto Chokh are available on the discussion page.

View discussion