তোমার ঐ হাসিতে কী দারুন জ্বালা
যে জ্বলে সেই জানে তুমি শুধু জাননা
ও চোখের চাউনিতে মরণের ইশারা
যেই দেখে সেই মরে তুমি শুধু মানোনা
এ জ্বালা কভু আর কেউ যেন পায়না
আমি ছাড়া ঐ চোখে কেউ যেন চায়না
মরতে যে চাই আমি একা ঐ মরণে
আর যেন কাউকে সই ও মরণে মের না
প্রণয়ের এ খেলায় হারি জিতি নেই লাজ
দেউলিয়া হয়ে আমি হতে চাই মহারাজ
এ বুকে বারে বারে আসে তাই কামনা
একবার মুখে বলো তুমি আর কারো না
Discussion
Public comments for Tomar Oi Hashite Ki Darun Jwala are available on the discussion page.
View discussion