তোমার শেষের গানের রেশ নিয়ে কানে চলে এসেছি।
কেউ কি তা জানে॥
তোমার আছে গানে গানে গাওয়া,
আমার কেবল চোখে চোখে চাওয়া—
মনে মনে মনের কথাখানি বলে এসেছি কেউ কি তা জানে॥
ওদের নেশা তখন ধরে নাই,
রঙিন রসে প্যালা ভরে নাই।
তখনো তো কতই আনাগোনা,
নতুন লোকের নতুন চেনাশোনা—
ফিরে ফিরে ফিরে-আসার আশা দ’লে এসেছি কেউ কি তা জানে॥
Discussion
Public comments for Tomar Shesher Ganer Resh Niye Kane Chole Esechi are available on the discussion page.
View discussion