তোমায় আমায় মিলে Tomay Amay Mile

মন থাক আড়ালে মাঝে মাঝে ছুঁতে আসা

জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা,

তুমি পথ চেনো, পাশে আছি যেনো
আমাকেও সঙ্গে নিলে,
থেকে যাবো, তোমায় আমায় মিলে,
থেকে যাবো, তোমায় আমায় মিলে।

যতদূর যায় চোখ পাশে আছি আমি তোমার
আজ নয় কাল হোক
কেটে যাবে এই অন্ধকার।

তুমি অভিমানী হেঁটে যাবে জানি
স্বপ্নের সেই মিছিলে,
থেকে যাবো, তোমায় আমায় মিলে,
থেকে যাবো, তোমায় আমায় মিলে।

ঘুমে রোজ আসে যে,

সামনে কি আসবেনা সে?

স্বপ্নের সেই মানুষ সত্যি কি থাকবে পাশে?

যদি পাশে থাকো, হাতে হাত রাখো
সব পাবো ভরসা দিলে,
থেকে যাবো তোমায় আমায় মিলে,
থেকে যাবো তোমায় আমায় মিলে।

বাংলিশ/Banglish

Mon thak arale majhe majhe chhute asa Jani hat barale dhora debe bhalobasa, Tumi poth cheno, pashe achhi jeno Amakeo songe nile, Theke jabo, tomay amay mile, Theke jabo, tomay amay mile. Jotodur jay chokh pashe achhi ami tomar Aj noy kal hok Kete jabe ei ondhokar. Tumi obhimani hete jabe jani Swopner sei michhile, Theke jabo, tomay amay mile, Theke jabo, tomay amay mile. Ghume roj ase je, Shamne ki asbe na se? Swopner sei manush sotti ki thakbe pashe? Jodi pashe thako, hate hat rakho Sob pabo bhorsa dile, Theke jabo tomay amay mile, Theke jabo tomay amay mile.

Discussion

Public comments for Tomay Amay Mile are available on the discussion page.

View discussion