বারান্দায় বসে বসে
ভাবছি আমি তোমার কথা
যদি পারো একবার তুমি
দেখা দিয়ে যেও।
দেখা করতে এসে তুমি
চুপি চুপি কানে কানে,
যদি পারো মনের দুটি
কথা কয়ে যেও।
বারান্দায় বসে বসে
ভাবছি আমি তোমার কথা
যদি পারো একবার তুমি
দেখা দিয়ে যেও।
দেখা করতে এসে তুমি
চুপি চুপি কানে কানে,
যদি পারো মনের দুটি
কথা কয়ে যেও।
এই টুকুই চাওয়া পাওয়া,
তোমার আশা যাওয়া
আর বোকা গান গাওয়া।
এভাবেই খুঁজে পাই,
তোমায় পরোক্ষণেই হারাই,
তীরে এসে তরি ডুবে যাওয়া।
বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে
তোমায় বুঝেও বুঝিনা পরেছি ফাঁদে
বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে
তোমায় বুঝেও বুঝিনা পরেছি ফাঁদে
ওই দেখো চড়ুইয়ের দল,
ডালে ডালে উড়ে ফেরে ঘরে
ওই শোনো, চেনা কোলাহল কিচিরমিচির কিচিরমিচির করে।
ওই দেখো মেঘেদের দল,
ভেসে ভেসে মিশে যায় স্তরে
ওই শোনো সাগরের জল,
ঢেউয়ের তালে নাচে অন্তরে।
এই টুকুই দাবি-দাওয়া,
শুধু তোমাকে চাওয়া
আর বোকা গান গাওয়া।
এভাবেই খুঁজে পাই ,
তোমায় পরোক্ষণে হারাই,
তিরে এসে তরি ডুবে যাওয়া।
বল কৃষ্ণ কৃষ্ণ, বল রাধে রাধে,
তোমায় বুঝেও বুঝিনা পরেছি ফাঁদে
বল কৃষ্ণ কৃষ্ণ, বল রাধে রাধে,
তোমায় বুঝেও বুঝিনা পরেছি ফাঁদে
বল কৃষ্ণ কৃষ্ণ, বল রাধে রাধে,
তোমায় বুঝেও বুঝিনা পরেছি ফাঁদে
Discussion
Public comments for Tomay Bujheo Bujhi Na are available on the discussion page.
View discussion