Back to Library
Devotional

তোমায় কিছু দেব ব’লে চায় যে আমার মন Tomay Kichu Debo Bole Chay Je Amar Mon

Rabindranath Tagore

Tomay Kichu Debo Bole Chay Je Amar Mon lyrics by Rabindranath Tagore (1910). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

তোমায় কিছু দেব ব’লে চায় যে আমার মন,
নাই-বা তোমার থাকল প্রয়োজন ॥

যখন তোমার পেলেম দেখা, অন্ধকারে একা একা
ফিরতেছিলে বিজন গভীর বন।
ইচ্ছা ছিল একটি বাতি জ্বালাই তোমার পথে,
নাই-বা তোমার থাকল প্রয়োজন ॥

দেখেছিলেম হাটের লোকে তোমারে দেয় গালি,
গায়ে তোমার ছড়ায় ধুলাাবালি।
অপমানের পথের মাঝে তোমার বীণা নিত্য বাজে
আপন-সুরে-আপনি-নিমগন।
ইচ্ছা ছিল বরণমালা পরাই তোমার গলে,
নাই-বা তোমার থাকল প্রয়োজন ॥

দলে দলে আসে লোকে, রচে তোমার স্তব—
নানা ভাষায় নানান কলরব।
ভিক্ষা লাগি তোমার দ্বারে আঘাত করে বারে বারে
কত-যে শাপ, কত-যে ক্রন্দন।
ইচ্ছা ছিল বিনা পণে আপনাকে দিই পায়ে,
নাই-বা তোমার থাকল প্রয়োজন ॥

Read in Banglish
Tomay kichu debo bole chay je amar mon, Nai-ba tomar thaklo proyojon. Jokhon tomar pelem dekha, ondhokare eka eka Firtichile bijon gobhir bon. Iccha chilo ekti bati jwalai tomar pothe, Nai-ba tomar thaklo proyojon. Dekhechilem hater loke tomare dey gali, Gaye tomar choray dhulabali. Opomaner pother majhe tomar bina nityo baje Apon-sure-apni-nimogon. Iccha chilo boronmala porai tomar gole, Nai-ba tomar thaklo proyojon. Dole dole ase loke, roche tomar stob-- Nana bhashay nanan kolorob. Bhiksha lagi tomar dware aghat kore bare bare Koto-je shap, koto-je krondon. Iccha chilo bina pone apnake dii paye, Nai-ba tomar thaklo proyojon.

Related songs

More songs you may enjoy.

Devotional

Jatakhon Tumi Amay Bosiye Rakho

যতখন তুমি আমায় বসিয়ে রাখ

Rabindranath Tagore

"যতখন তুমি আমায় বসিয়ে রাখ বাহির-বাটে ততখন গানের পরে গান গেয়ে মোর প্রহর কাটে ॥"

Devotional

Sundar Bote Tobo Angadkhani

সুন্দর বটে তব অঙ্গদখানি

Rabindranath Tagore

"সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত– স্বর্ণে রত্নে শোভন লোভন জানি, বর্ণে বর্ণে রচিত॥"

Devotional

Asim Dhan To Achhe Tomar

অসীম ধন তো আছে তোমার

Rabindranath Tagore

"অসীম ধন তো আছে তোমার, তাহে সাধ না মেটে। নিতে চাও তা আমার হাতে কণায় কণায় বেঁটে ॥"

Devotional

He Mor Debota Bhoriya E Deho Pran

হে মোর দেবতা ভরিয়া এ দেহ প্রাণ

Rabindranath Tagore

"হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ কী অমৃত তুমি চাহ করিবারে পান। আমার নয়নে তোমার বিশ্বছবি দেখিয়া লইতে সাধ যায় তব কবি,"

Devotional

Maharaj Eki Saje Ele Hridoypuro Majhe

মহারাজ, একি সাজে এলে হৃদয়পুরমাঝে

Rabindranath Tagore

"মহারাজ, একি সাজে এলে হৃদয়পুরমাঝে ! চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে॥ গর্ব সব টুটিয়া মূর্ছি পড়ে লুটিয়া, সকল মম দেহ মন বীণাসম বাজে॥"

Devotional

Har Mana Har Porabo Tomar Gole

হার-মানা হার পরাব তোমার গলে

Rabindranath Tagore

"হার-মানা হার পরাব তোমার গলে। দূরে রব কত আপন বলের ছলে।"

Discussion

Public comments for Tomay Kichu Debo Bole Chay Je Amar Mon are available on the discussion page.

View discussion