তোর জন্য আমি বন্য, মাতাল অনুভব
জুড়ে সব শূণ্য শুধু দৈন্য, তুই নিখোঁজ অচিনপুরে।
শপথ নিলাম তোকেই রাণী করব নিশ্চয়ই এই রাজত্বে
খুঁজে দেখিস আমার মতো পাবি না কেউ স্বর্গমর্ত্যে।
দেখেছি যা দেখার ছিল এই মনের আয়নায়
অবিরত আনাগোনা বৃথা সে কি হায়।
আমি ভেবে ভেবে মরি তোর মনে আছে কি
দিশেহারা আমি যে তোর প্রেমে পড়েছি।
অভিমানে দূরে আমি হারাবো যখন
ভালোবাসার মৃত্যু হলে করো না বারণ।
শপথ নিলাম তোকেই রাণী করব নিশ্চয়ই এই রাজত্বে
খুঁজে দেখিস আমার মতো পাবি না কেউ স্বর্গমর্ত্যে।
তোর জন্য আমি বন্য, মাতাল অনুভব
জুড়ে সব শূণ্য শুধু দৈন্য, তুই নিখোঁজ অচিনপুরে।
ডুবে থাকিস বৃথা যত ঐ নষ্ট ভাবনায়
ইপ্সিত পণ্যে স্বপ্ন দেখা ব্যর্থ জীবনটায়।
আমি পাল্টে দিতে পারি তোর চোখের ঐ রঙ
নরম রোদে ভালোবাসা পবিত্র ভীষণ।
অভিমানে দূরে আমি হারাবো যখন
ভালোবাসার মৃত্যু হলে করো না বারণ।
শপথ নিলাম তোকেই রাণী করব নিশ্চয়ই এই রাজত্বে
খুঁজে দেখিস আমার মতো পাবি না কেউ স্বর্গমর্ত্যে।
তোর জন্য আমি বন্য, মাতাল অনুভব
জুড়ে সব শূণ্য শুধু দৈন্য, তুই নিখোঁজ অচিনপুরে।
Discussion
Public comments for Tor Jonno Ami Bonno are available on the discussion page.
View discussion