তুফান মেল! তুফান মেল যায় !
তেপান্তরের মাঠ পেরিয়ে ময়নামতীর মাঠ এড়িয়ে
কাশের বনে ঢেউ খেলিয়ে বংশীবটের ছায়, যায় যায় যায় !
কার ফুলে যে হারায় মধু কার ঘরে যে এল বধূ
কান্নাহাসির ইন্দ্রধনুর রং লাগাতে চায়, যায় যায় যায় !
অজগরের সেই তো মাসি চমক দিয়ে বাজায় বাঁশি
সবুজ সোনা রঙের বুকে ঝলকানি লাগায়, যায় যায় যায় !
Discussion
Public comments for Tufan Mail Tufan Mail Jay are available on the discussion page.
View discussion