হে রঙে রঙে রাঙিয়ে জীবন
সাজাবো তোকে যতনে।
হে মনে মনে মিশে যাবে
সাঁতরে সাত জনম সায়রে।
হো তোর পরে ছেড়ে দেবো
রাজার মহল বানাবো,
সুখে দুঃখে গড়ে নেওয়া
শান্তি মহল,
যেথা চিরকাল বসন্ত বিরাজে ..
তুই আমার হয়ে যা
খুব নিজের হয়ে যা,
আমি বার বার ফিরে আসবো নিজেতে।
তুই আমার হয়ে যা
খুব নিজের হয়ে যা,
আমি বার বার ফিরে আসবো নিজেতে,
আমি বার বার ফিরে আসবো নিজেতে।
নাই যদি পাই মনিমালা
যদি থাকে কাটা জ্বালা,
তবুওতো তোর হয়ে থাকি।
মন মাধুরী মিশিয়ে
রচনা করেছি সুরে,
তুই সুখ আমি তোর sari।
সাঁঝের গগনও মাঝে
করুন সুরেতে বাজে,
আমি চোখের জলে তোর দুঃখ ভোলাবো।
তুই আমার হয়ে যা
খুব নিজের হয়ে যা,
আমি বার বার ফিরে আসবো নিজেতে।
তুই আমার হয়ে যা
খুব নিজের হয়ে যা,
আমি বার বার ফিরে আসবো নিজেতে,
আমি বার বার ফিরে আসব নিজেতে।
সব প্রশ্নর থেকে তারই
আমি উত্তর হতে পারি,
পাই ডাক যদি আমার নাম ধরে।
চলবো সেই পথের সাথে
যেথা মন পড়ে থাকে,
ফেলে থাকতে পারবো না কোনোমতে।
তুমি হাত টা ছোঁয়া
সব সত্যি করো,
আর রঙে রঙে রাঙ্গিয়ে দিও জীবন।
এ কোন বিশ্বাসে আঁকি
দুজনে দুজনে ঢাকি,
প্রাণ সুধা দিয়ে জীবন বিষ ভোলাবো।
তুই আমার হয়ে যা
খুব নিজের হয়ে যা,
আমি বার বার ফিরে আসবো নিজেতে।
তুই আমার হয়ে যা
খুব নিজের হয়ে যা,
আমি বার বার ফিরে আসবো নিজেতে,
আমি বার বার ফিরে আসবো নিজেতে।
Discussion
Public comments for Tui Amar Hoye Jaa are available on the discussion page.
View discussion