ও তুই কেনে এলি
ও তুই কেনে এলি সরোবরে,
ও-তুই কেনে এলি, কেনে এলি,
কেনে এলি রে?
তুই কেনে এলি সরোবরে বেহুলা সুন্দরী
তুই কেনে এলি সরোবরে বেহুলা সুন্দরী।
তোর পায়ের জল মোর গায়ে পড়িল
তোর পায়ের জল মোর গায়ে পড়িল
আমি বিষহরি,
তুই কেনে এলি সরোবরে বেহুলা সুন্দরী
তুই কেনে এলি সরোবরে বেহুলা সুন্দরী।
জগৎ জুড়ে জাল ফেলেছি
জালে ধরি মায়া,
জগৎ জুড়ে জাল ফেলেছি
জালে ধরি মায়া,
জীবন খোঁজে আর এক জীবন
আঁধার খোঁজে ছায়া,
ফল ধরে পোয়াতি গাছে
মেঘে ধরে জল,
জন্মিলে মরিতে হবে, সবারে
তবু কোলাহল খ্যাপা,
তবু কোলাহল, তবু কোলাহল।
পরের জমি ভাবলি নিজের
হাওয়ায় বেঁধে ঘর,
ধরতে যদি পারিস তবে
অধরা কে ধর রে খ্যাপা,
অধরা কে ধর।
ও.. অধরা-কে-ধর
তুই কেনে এলি সরোবরে বেহুলা সুন্দরী,
তোর বাসর ঘরে, হে হে
তোর বাসর ঘরে মরবে পতি
হবি কোড়ের হাঁড়ি,
তোর বাসর ঘরে মরবে পতি
হবি কোড়ের হাঁড়ি,
তুই কেনে এলি?
তুই কেনে এলি সরোবরে বেহুলা সুন্দরী।
চামের খাঁচায় ধরে মাংস রক্ত হাড়
পাপ ছাড়ে না বাপ কে,
বিধাতার মার খ্যাপা, বিধাতার মার।
যতই বানাক বিশ্বকর্মা
ইস্পাতেরই বাসর,
এক ছামড়াতে এক ছোবলে
মরবে লক্ষিন্দর ব্যাটা,
মরবে লক্ষিন্দর, মরবে লক্ষিন্দর।
পরের জমি ভাবলি নিজের
হাওয়ায় বেঁধে ঘর,
ধরতে যদি পারিস
অধরা কে ধর রে ধর,
অধরা কে ধর।
তুই কেনে এলি সরোবরে বেহুলা সুন্দরী
তুই কেনে এলি সরবরে বেহুলা সুন্দরী।
Discussion
Public comments for Tui Kyane Eli Sarobore are available on the discussion page.
View discussion