তুমি বন্ধু রসিক সুজন তোমায় পাইবার আশে ঘুরিতেছি বনে বন
মাজে মাঝে উকি দিয়া আমার মন নেও হরিয়া
সব কিছুত তুমি বুঝো বুঝি না নি আমার মন।
তোমার প্ৰেমরসের বাণী কেবল লোকের মুখে শুনি
এ জগতে আর কেউরে না দেখিরে তোমার মতন।
তোমারে পাইবার লাগি মনে দঢ়ো আশা রাখি
তুমি থাকো দিয়া লুকি পাইলাম না তোমার চরণ।
পুরিল না মনের আশা আমি পাপী কর্মনাশা
পুরিবনি আমার আশা থাকিতে এ ছার জীবন।
ভাবিয়া রাধারমণ বলে দিন যায় মোর অবহেলে
কামরসে মগ্ন হয়ে নাশ কইলাম মানব জীবন।।
Discussion
Public comments for Tumi Bondhu Rosik Sujon are available on the discussion page.
View discussion