তুমি ছিলেনা যখন চোখে ছিলো না স্বপন
ভালোবাসা ছিলো অজানা
তুমি আমার হলে ভালোবাসা দিলে
ওগো দিলে যে সুখের ঠিকানা ।।
রঙে রঙে ভরা এই যে পৃথিবী
তুমি আছো বলে
এতো আশা দোলে এই যে হৃদয়ে
তুমি আছো বলে
ওগো তুমি আমার, তুমি শুধুই আমার
অনুরাগের জোছনা ।।
আমি চেয়ে থাকি মুগ্ধ নয়নে
তোমার মুখের পানে
যতো কথা আছে বন্ধু তোমাকে
বলি গানে গানে
তুমি আমার বুকে রবে চির সুখে
ওগো এই তো আমার সাধনা ।।
Discussion
Public comments for Tumi Chhilena Jakhon are available on the discussion page.
View discussion