Back to Library
Humorous

এক গেরস্তের ঘরে ছিল এক হাঁস Ek Geroster Ghore Chilo Ek Hash

Andrew Kishore

Ek Geroster Ghore Chilo Ek Hash lyrics by Andrew Kishore (1984). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 9, 2026

Lyrics

এক গেরস্তের ঘরে ছিল এক হাঁস
সেই ঘরে অভাব যে ছিল বারো মাস
একদিন সে হাঁসিটা পারলো যে ডিম একটা
তাই নিয়ে গেরস্তের মহা উল্লাস ।।

এক এক করে ডিম অনেক হবে
তারপর একদিন হাটে যাবে
বিক্রি করে অনেক টাকা পাবে
সেই টাকায় আরো সে হাঁস কিনিবে
জমলে অনেক টাকা কিনবে গরু দুটা
তাই দিয়ে জমি সে করবে চাষ ।।

জমি থেকে অনেক ফসল হবে
দিনে দিনে গোলা ভরে যাবে
চড়া দামে ধান বেচে দেবে
ব্যবসা করতে সে শহরে যাবে
ঘুরবে ভাগ্যের গতি হবে কোটিপতি
এবার মেটাবে সে বহুদিনের আশ ।।

মনে মনে সে আরো ভাবে
গুলশানে একটা বাড়ি হবে
সেই বাড়িতে অনেক চাকর রবে
আমার কথা মেনে চলতে হবে
না মানলে হুকুমটা মারবো যে লাথিটা
লাথিতে ডিম ভেঙে হলো সর্বনাশ ।।

Read in Banglish
Ek geroster ghore chilo ek hash Sei ghore obhab je chilo baro mash Ekdin se hashita parlo je dim ekta Tai niye geroster moha ullash. Ek ek kore dim onek hobe Tarpor ekdin hate jabe Bikri kore onek taka pabe Sei takay aro se hash kinibe Jomle onek taka kinbe goru duta Tai diye jomi se korbe chash. Jomi theke onek foshol hobe Dine dine gola bhore jabe Chora dame dhan beche debe Byabsha korte se shohore jabe Ghurbe bhagger goti hobe kotipoti Ebar metabe se bohudiner ash. Mone mone se aro bhabe Gulshane ekta bari hobe Sei barite onek chakor robe Amar kotha mene cholte hobe Na manle hukumta marbo je lathita Lathite dim bhenge holo shorbonash.

Related songs

More songs you may enjoy.

Romantic

Valo Achi Valo Theko

ভালো আছি, ভালো থেকো

Andrew Kishore

"ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মালাখানি, বাউলের এই মনটা রে।"

Spiritual

Dak Diyachen Doyal Amare

ডাক দিয়াছেন দয়াল আমারে

Andrew Kishore

"ডাক দিয়াছেন দয়াল আমারে রইবনা আর বেশী দিন তোদের মাজারে হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে"

Romantic

Tumi Chhilena Jakhon

তুমি ছিলেনা যখন চোখে ছিলো না স্বপন

Andrew Kishore

"তুমি ছিলেনা যখন চোখে ছিলো না স্বপন ভালোবাসা ছিলো অজানা তুমি আমার হলে ভালোবাসা দিলে ওগো দিলে যে সুখের ঠিকানা ।।"

Philosophical

Haire Manush

হায়রে মানুষ

Andrew Kishore

"হায়রে মানুষ, রঙ্গীন ফানুস দম ফুরাইলেই ঠুস! তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুশ।"

Optimistic

Bhenjeche Pinjor Meleche Dana

ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা

Andrew Kishore

"ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা উড়েছে পাখি পথ চেনা নীড়েরই ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না"

Romantic

Porena Chokher Polok

পড়েনা চোখের পলক

Andrew Kishore

"পড়েনা চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো"

Discussion

Public comments for Ek Geroster Ghore Chilo Ek Hash are available on the discussion page.

View discussion