তুমি যে হলে শ্রেষ্ঠ বাংলার কূল
এ ধরাতে তুমি এক সুগন্ধময় ফুল।
তোমারই নামে গাঁথি গো মালা
তবে এই মনে পাই আমি সুখ
ওগো শামসুল ওলামা মুর্শিদে বরহক।
ফুল সেরা ফুল তুমি হৃদয় কাননে
কত ভ্রমর ঘুরে সেই ফুলেরই ঘ্রাণে
ও ফুলের পাগল আমি খুলে হৃদ্দচোখ।
হাজারো ফুলের মাঝে তুমি যে শ্রেষ্ঠ
পাপেরই হাহাকার করে দাও পিষ্ট
নূরে যেন রাঙা তোমার নূরানী ত্বক।
হৃদয় ছুয়ে যায় ফুলেরই ঘ্রাণে
তুমি যে সেই ফুল ত্রিলোক ভূবনে
হাজারো মানব ভিড়ে দেখি তোমার মুখ।
Discussion
Public comments for Tumi Je Hole Shrestho Banglar Kul are available on the discussion page.
View discussion