মোহাম্মদের নামের ধ্যায়ান
এ হৃদয়ে আমার
হাবিবী ইয়া হাবিব
আমায় করিও উদ্ধার।।
তুমি এ জগতের নিশান
তুমি নবী সততার বাগান
আমারে করে মেহেরবান
দেখা দাও হই দয়াধার।।
নবী তোমার নামের গুণে
পার কত পাপী কতজনে
মোহাম্মদ নামের স্মরণে
ছাড়লাম এ নাও আমার।।
আসলে তুমি সত্যের ন্যায়ে
এই বিশ্ব মোহনায়ে
নিও আমায় নিদানে উদ্ধারিয়ে
হে পারের কান্ডার।।
তাওহিদেরই মুর্শিদ তুমি
উম্মতে রাসুল তুমি
গুণাহগার নাদান আমি
হে রাসুল হও কর্ণধার।।
Discussion
Public comments for Mohammader Namer Dhayan are available on the discussion page.
View discussion