তুমি যেয়ো না এখনি।
এখনো আছে রজনী
পথ বিজন তিমিরসঘন,
কানন কণ্টকতরুগহন— আঁধারা ধরণী।
বড়ো সাধে জ্বালিনু দীপ, গাঁথিনু মালা—
চিরদিনে, বঁধু, পাইনু হে তব দরশন।
আজি যাব অকূলের পারে,
ভাসাব প্রেমপারাবারে জীবনতরণী।
Read Tumi Jeyo Na Ekhoni in Bengali and Banglish transliteration, from Gitabitan.
Updated
1891
তুমি যেয়ো না এখনি।
এখনো আছে রজনী
পথ বিজন তিমিরসঘন,
কানন কণ্টকতরুগহন— আঁধারা ধরণী।
বড়ো সাধে জ্বালিনু দীপ, গাঁথিনু মালা—
চিরদিনে, বঁধু, পাইনু হে তব দরশন।
আজি যাব অকূলের পারে,
ভাসাব প্রেমপারাবারে জীবনতরণী।
More songs you may enjoy.
বাজিল কাহার বীণা মধুর স্বরে
Rabindranath Tagore
"বাজিল কাহার বীণা মধুর স্বরে আমার নিভৃত নব জীবন-'পরে প্রভাতকমলসম ফুটিল হৃদয় মম কার দুটি নিরুপম চরণ-তরে॥"
এ দিন আজি কোন্ ঘরে গো খুলে দিল দ্বার
Rabindranath Tagore
"এ দিন আজি কোন্ ঘরে গো খুলে দিল দ্বার? আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার?।"
হল না লো হল না সই
Rabindranath Tagore
"হল না লো, হল না, সই, হায়– মরমে মরমে লুকানো রহিল, বলা হল না।"
যা ছিল কালো ধলো
Rabindranath Tagore
"যা ছিল কালো ধলো তোমার রঙে রঙে রাঙা হল। যেমন রাঙাবরন তোমার চরণ তার সনে আর ভেদ না র’ল॥"
লুকালে ব’লেই খুঁজে বাহির করা
Rabindranath Tagore
"লুকালে ব'লেই খুঁজে বাহির করা, ধরা যদি দিতে তবে যেত না ধরা ॥"
মম যৌবননিকুঞ্জে গাহে পাখি
Rabindranath Tagore
"মম যৌবননিকুঞ্জে গাহে পাখি-- সখি, জাগ' জাগ' মেলি রাগ-অলস আঁখি-- অনু রাগ-অলস আঁখি সখি, জাগ' জাগ'॥"
Discussion
Public comments for Tumi Jeyo Na Ekhoni are available on the discussion page.
View discussion