তুমি যদি নদী হও
আমি হব জেগে থাকা চর
তুমি যদি গতি হও
আমি হব অনন্ত পথ
আমার চাতক চোখে
তুমি হবে দূরের আকাশ
তুমি লাজ রাঙা গোধূলি হলে
আমি হব সন্ধ্যা কবি
আবীর রঙে রাখব তুলে
তোমার লাজুক হাসি
তুমি যদি নদী হও
আমি হব জেগে থাকা চর
যদি তুমি সাগর নুড়ি হও
আমি হব ঝিনুক সৈকত
যদি তুমি রাতের আঁধার হও
আমি হব প্রভাত পাঞ্জেরী
তুমি যদি নদী হও
আমি হব জেগে থাকা চর
তুমি যদি নদী হও
আমি হব জেগে থাকা চর
তুমি যদি গতি হও
আমি হব অনন্ত পথ
Discussion
Public comments for Tumi Jodi Nodi Hou are available on the discussion page.
View discussion