তুমি কই রইলে গো
ওহে প্রাণ নীলা
তোমার প্রেমে পইড়া নাঈম
হয়ে গেছে বাউলা।।
সহেনা সহেনা অঙ্গে
তোমার বিচ্ছেদ জ্বালা
বিচ্ছেদে পুড়িয়া আমার
অঙ্গ হইয়াছে কালা।।
শিশুতে যবে ছিলাম
ছিলাম বড় ভালা
যৌবনেতে দায় ঠেকিলাম
এই নাঈম পাগেলা।।
আমায় দুঃখ দিয়া তুমি
কিবা সুখ পাহিলা
সুখ যদি পাহিলা দুখে মোর
প্রেম কেন শিখাইলা।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
লইয়া ব্যাধিবালা
অঙ্গে আমার গুন ধরেছে
যায় না একদম চলা।।
Discussion
Public comments for Tumi Koi Roile Go Ohe Pran Nila are available on the discussion page.
View discussion