Back to Library
Romantic

তুমি রবে নীরবে হৃদয়ে মম Tumi Robe Nirobe

Rabindranath Tagore

Read Tumi Robe Nirobe in Bengali and Banglish transliteration, from Gitabitan.

Updated

Lyrics

তুমি রবে নীরবে হৃদয়ে মম
নিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী-সম॥

মম জীবন যৌবন মম অখিল ভুবন
তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম॥

জাগিবে একাকী তব করুণ আঁখি,
তব অঞ্চলছায়া মোরে রহিবে ঢাকি।

মম দুঃখবেদন মম সফল স্বপন
তুমি ভরিবে সৌরভে নিশীথিনী-সম॥

Read in Banglish
Tumi robe nirobe hridoye momo Nibiro nibhrito purnimanishithini-somo. Momo jibono joubono momo okhilo bhubono Tumi bhoribe gourobe nishithini-somo. Jagibe ekaki tobo koruno ankhi, Tobo oncholochhaya more rohibe dhaki. Momo dukkhobedono momo sofol swopono Tumi bhoribe sourobhe nishithini-somo.

Related songs

More songs you may enjoy.

Reflective

Bahir Pothe Bibagi Hiya

বাহির-পথে বিবাগি হিয়া

Rabindranath Tagore

"বাহির-পথে বিবাগি হিয়া কিসের খোঁজে গেলি, আয় রে ফিরে আয়। পুরানো ঘরে দুয়ার দিয়া ছেঁড়া আসন মেলি বসিবি নিরালায়।"

Serene

Bajilo Kaharo Beena Modhuro Shore

বাজিল কাহার বীণা মধুর স্বরে

Rabindranath Tagore

"বাজিল কাহার বীণা মধুর স্বরে আমার নিভৃত নব জীবন-'পরে প্রভাতকমলসম ফুটিল হৃদয় মম কার দুটি নিরুপম চরণ-তরে॥"

Devotional

E Din Aji Kon Ghore Go Khule Dilo Dwar

এ দিন আজি কোন্‌ ঘরে গো খুলে দিল দ্বার

Rabindranath Tagore

"এ দিন আজি কোন্‌ ঘরে গো খুলে দিল দ্বার? আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার?।"

Melancholic

Holo Na Lo Holo Na Soi

হল না লো হল না সই

Rabindranath Tagore

"হল না লো, হল না, সই, হায়– মরমে মরমে লুকানো রহিল, বলা হল না।"

Romantic

Ja Chilo Kalo Dholo

যা ছিল কালো ধলো

Rabindranath Tagore

"যা ছিল কালো ধলো তোমার রঙে রঙে রাঙা হল। যেমন রাঙাবরন তোমার চরণ তার সনে আর ভেদ না র’ল॥"

Philosophical

Lukale Bolei Khunje Bahir Kora

লুকালে ব’লেই খুঁজে বাহির করা

Rabindranath Tagore

"লুকালে ব'লেই খুঁজে বাহির করা, ধরা যদি দিতে তবে যেত না ধরা ॥"

Discussion

Public comments for Tumi Robe Nirobe are available on the discussion page.

View discussion