Back to Library
Melancholic

তুমি থেকে যাও Tumi Theke Jao

Metrolife

Tumi Theke Jao lyrics by Metrolife (2021). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Lyrics

তুমি থেকে যাও
থাকেই উদাস দুপুর যেমন,
রয়ে যাও,
হয়ে দেয়ালের যত গ্রাফিতি-লিখন,
ফেলে যাও
ঘরের কোণায়-উঠোনে সব দুখ।

তুমি বয়ে যাও
তীরভাঙা কোনো নদীর মতো,
সয়ে যাও,
স্মৃতির আগুনে পোড়ার ক্ষত,
ফিরে চাও,
একটু দেখি সে মাটির পুতুল-মুখ।

তুমি উড়ে যাও
যেমন ওড়ে ভিনদেশী বুনো মেঘ,
তুমি ফেলে যাও
বুকের শোকেসে জমানো আবেগ।

তুমি নিয়ে যাও
দু’হাত ভর্তি সোডিয়ামের আলো,
তুমি থেকে যাও
বেসে যাও শুধু এই আমাকেই ভালো। (২)

তুমি রয়ে যাও
ক্ষয়ে ভেঙে পড়ে রেলিঙের তার,
দেখে যাও
কেমন সে অভিমানের পাহাড়,
পুষে যায়
মরে যায় তবু তার ফিরে ফিরে আসা।
তুমি রয়ে যাও
হারমোনিয়ামে হলদেটে রিডে,
রেখে যাও, আঙুলের ছোঁয়া সায়ানাইডে
করে যাও,
করে যাও খুন আধখাওয়া ভালোবাসা।

তুমি গেয়ে যাও
মায়ার বাঁধন-শেকল ভাঙার গান,
তবু রেখে যাও
বাতাসে তোমার বিষাদমাখা ঘ্রাণ।

তুমি নিয়ে যাও
দু’হাত ভর্তি সোডিয়ামের আলো,
তুমি থেকে যাও
বেসে যাও শুধু এই আমাকেই ভালো। (২)

Read in Banglish
Tumi theke jao Thakei udas dupur jemon, Roye jao, Hoye deyal-er joto graffiti-likhon, Phele jao Ghorer konay-uthone sob dukh. Tumi boye jao Tir-bhanga kono nodir moto, Soye jao, Smitir agune porar khoto, Phire chao, Ektu dekhi se matir putul-mukh. Tumi ude jao Jemon ode bhindeshi buno megh, Tumi phele jao Buker showcase-e jomano abeg. Tumi niye jao Du-hat bhorti sodium-er alo, Tumi theke jao Bese jao shudhu ei amakei bhalo. (2) Tumi roye jao Khoye bhengye pore railing-er tar, Dekhe jao Kemon se obhimaner pahar, Pushe jay More jay tobu tar phire phire asa. Tumi roye jao Harmonium-e holdete reed-e, Rekhe jao, anguler choya cyanide-e Kore jao, Kore jao khun adhkhaowa bhalobasa. Tumi geye jao Mayar badhon-shekol bhangar gaan, Tobu rekhe jao Batase tomar bishadmakhay ghran. Tumi niye jao Du-hat bhorti sodium-er alo, Tumi theke jao Bese jao shudhu ei amakei bhalo. (2)

Related songs

More songs you may enjoy.

Melancholic

Khotiyan

খতিয়ান

Metrolife

"হাত বাড়ালেই মুঠো ভরে যায় ঋণে অথচ আমার শস্যের মাঠ ভরা, রোদ্দুর খুঁজে পাই না কখনো দিনে আলোতে ভাসায় রাতের বসুন্ধরা।"

Contemplative

Diprohor

দ্বিপ্রহর

Metrolife

"অকারণ ভুল বোঝা নিজেদের সাথে শূন্যতা গায়ে মাখি একা দূর পথে আলো হয়ে ফিরে আসি শহরের বুকে আনমনে যদি কেউ নাম ধরে ডাকে!"

Melancholic

Avijog

অভিযোগ

Tanveer Evan

"আমার সকল অভিযোগে তুমি তোমার মিষ্টি হাসিটা কি আমি আমার না বলা কথার ভাজে তোমার গানের কত সুর ভাসে।"

Melancholic

Deep Chilo Shikha Chilo

দীপ ছিলো শিখা ছিলো

Manna Dey

"দীপ ছিলো শিখা ছিলো শুধু তুমি ছিলেনা বলে আলো জ্বললো না ভাষা ছিলো কথা ছিলো কাছে ডাকলে না বলে মন কথা বলল না"

Melancholic

Diary-er Patagulo Chhire Phelechhi

ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি

Tapan Chowdhury

"ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি যেখানে লিখা ছিল তোমার কথা পারিনি ছিঁড়তে আমি মনের খাতা যেখানে জমে আছে হাজার ব্যথা"

Philosophical

Sobai To Sukhi Hote Chay

সবাই তো সুখী হতে চায়

Manna Dey

"সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয়না জানিনা বলে যা লোকে সত্যি কিনা কপালে সবার নাকি সুখ সয়না"

Discussion

Public comments for Tumi Theke Jao are available on the discussion page.

View discussion