Back to Library
Contemplative

দ্বিপ্রহর Diprohor

Metrolife

Diprohor lyrics by Metrolife (2024). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Lyrics

অকারণ ভুল বোঝা নিজেদের সাথে
শূন্যতা গায়ে মাখি একা দূর পথে
আলো হয়ে ফিরে আসি শহরের বুকে
আনমনে যদি কেউ নাম ধরে ডাকে!
মায়া হয়ে উড়ে আসে আদরের পাখি
বুকের প্রাচীরে তারে আবডালে রাখি।

হয় যদি হোক কোটি সহস্র ভুল
তবু আকাশে ফুটুক কিছু অলকানন্দা ফুল!
হয় যদি হোক কোটি সহস্র ভুল
তবু আকাশে ফুটুক কিছু অলকানন্দা ফুল!

চিলেকোঠার সেপাইরা হেরে গেছে জানো?
গল্পের রাজা,ভূত,দত্যি দানো
সবাই লুকিয়ে গেছে পাতার নকশায়
ছুঁয়ে গেছে প্রিয়মুখ,অনাদরে অদেখায়।
প্রিয়তমা ঠোঁটে ছিল মার্চের উষ্ণতা
দ্বিপ্রহরের দোরে অসীম শুন্যতা!

হয় যদি হোক কোটি সহস্র ভুল
তবু আকাশে ফুটুক কিছু অলকানন্দা ফুল!
হয় যদি হোক কোটি সহস্র ভুল
তবু আকাশে ফুটুক কিছু অলকানন্দা ফুল!

Read in Banglish
Okaron bhul bojha nijeder sathe Shunnyota gaye makhi eka dur pothe Alo hoye phire asi shohorer buke Anmone jodi keu naam dhore dake! Maya hoye ure ase adorer pakhi Buker prachire tare abdale rakhi. Hoy jodi hok koti sohosro bhul Tobu akashe phutuk kichu alokananda phul! Hoy jodi hok koti sohosro bhul Tobu akashe phutuk kichu alokananda phul! Chilekothar sepaira here geche jano? Golper raja, bhut, dottyi dano Sobai lukiye geche patar nokshay Chuye geche priyomukh, onadore odekhay. Priyotoma thote chilo March-er ushnota Diprohorer dore oshim shunnyota! Hoy jodi hok koti sohosro bhul Tobu akashe phutuk kichu alokananda phul! Hoy jodi hok koti sohosro bhul Tobu akashe phutuk kichu alokananda phul!

Related songs

More songs you may enjoy.

Melancholic

Khotiyan

খতিয়ান

Metrolife

"হাত বাড়ালেই মুঠো ভরে যায় ঋণে অথচ আমার শস্যের মাঠ ভরা, রোদ্দুর খুঁজে পাই না কখনো দিনে আলোতে ভাসায় রাতের বসুন্ধরা।"

Melancholic

Tumi Theke Jao

তুমি থেকে যাও

Metrolife

"তুমি থেকে যাও থাকেই উদাস দুপুর যেমন, রয়ে যাও, হয়ে দেয়ালের যত গ্রাফিতি-লিখন"

Romantic

Meghmallar

মেঘমল্লার

Downtown The Band

"তোমার বাঁ-দিকে ডাকাবুকো এক নদী এনে দিতে পারি শুধু একটাই শর্তে আমার দিকেও সমুদ্র নীল সারি গড়ে দিও কোনো ঢিল ছোঁড়া দূরত্বে।"

Melancholic

Nagordola

নাগরদোলা

Rajotto

"রাতেরই আধারে একাকি বসে আমি ভেবেছি কথা যে শুধু তোমারই, আমারই আঙ্গিনায় একটা শালিক দেখি ঝড়েরই আঘাতে ঠিকানাবিহীন।"

Melancholic

Avijog

অভিযোগ

Tanveer Evan

"আমার সকল অভিযোগে তুমি তোমার মিষ্টি হাসিটা কি আমি আমার না বলা কথার ভাজে তোমার গানের কত সুর ভাসে।"

Melancholic

Deep Chilo Shikha Chilo

দীপ ছিলো শিখা ছিলো

Manna Dey

"দীপ ছিলো শিখা ছিলো শুধু তুমি ছিলেনা বলে আলো জ্বললো না ভাষা ছিলো কথা ছিলো কাছে ডাকলে না বলে মন কথা বলল না"

Discussion

Public comments for Diprohor are available on the discussion page.

View discussion