মন তুই কার ভরসে রইলে বসে
আশার আশে দিন তো গেল।।
যায় রে সুদিন না হইল দিন
দুঃখের যামিনী আইল।
ছাড় মন খুটিনাটি ময়লা মাটি
খাঁটি হইয়ে পথে চল।।
মায়াফল কর ছেদন যাই বৃন্দাবন
সাধের তরী ঘাটে রইল।
থাকতে জোয়ার হও হুশিয়ার
সাধের তরী বাইয়ে চল।।
গাইয়ে নামের সারি … ধর পাড়ি
তৈরে যাবে গহিন জল।
অনুরাগ বাতাসে পাইলে শ্রদ্ধা পালে
যারে প্ৰেম সিন্ধু কূল।।
রাধারমণ বলে উলটা কলে কলে
প্ৰেমনগরে চল।
প্ৰভু রঘু কহেন পষ্ট না হয় কষ্ট
বুঝাব রাধা নামের ফল।।
Discussion
Public comments for Mon Tui Kar Bhorose Roile Bose are available on the discussion page.
View discussion