যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু Youbon Jowar Ekbar Ashe Re Bondhu

যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু
চলে গেলে আর আসে না
যৌবন কালে বন্ধু মিলে
শেষে কালে ভালোবাসে না

নদীর জোয়ার চলে গেলে
ফিরে পায় শ্রাবণে
যৌবন জোয়ার একবার গেলে
পায় না জীবনে
ফুল শুকালে সেই ফুলে আর
ভ্রমর তো কভু বসে না

এই রূপ যৌবনের গৌরব
মিছে যারা করে
অবশেষে পতন ঘটে
ভাটায় তখন পড়ে
জীবনে যার ব্যথা ভরা
তার মুখে হাসি ফুটে না

বাংলিশ/Banglish

Youbon jowar ekbar ashe re bondhu Chole gele ar ashe na Youbon kale bondhu mile Sheshe kale bhalobashe na Nodir jowar chole gele Phire pay shrabone Youbon jowar ekbar gele Pay na jibone Phul shukale shei phule ar Bhromor to kobhu boshe na Ei rup youboner gourob Miche jara kore Obosheshe poton ghote Bhatay tokhon pore Jibone jar byatha bhora Tar mukhe hashi phute na

Discussion

Public comments for Youbon Jowar Ekbar Ashe Re Bondhu are available on the discussion page.

View discussion