আজকে নাঈমের বিয়া রে
আজকে নাঈমের বিয়া
নাঈম রে লইয়া যাইবো
বরযাত্রী আসিয়া রে।।
রঙ্গে ঢঙ্গে যায় বরযাত্রী
নাঈম নাঈম কইয়া
নাঈম কী আর দেখতে আছে
কে যাইলো সঙ্গিয়া রে।।
আতর গোলাপ চুয়া চন্দন
ছিটাইয়া ছিটাইয়া
নাঈম রে নেয় বরযাত্রী দল
বিয়া বাড়িত লইয়া রে।।
বিয়ার ফান্দে পড়ছো নাঈম
লও ঠ্যালা সামলিয়া
বাসর ঘরের বধূর কাছে
জবাবদিহি দিয়া রে।।
Discussion
Public comments for Aajke Naimer Biya Re are available on the discussion page.
View discussion