হায়রে হায় সংসারি মানুষ সংসারে ডুবিয়া রও
কে পাঠাইলো কিবা কার্য্যে তাহার নাম ভাবিয়া লও।।
সংসারের ভেড়াজালেতে আমার আমার কথা কও
আমার বলে ইমানখানি কেহ শক্ত করে নেও।।
ইতি জানাও সংসারি কাজ সকলি ফেলিয়া থও
মারফতে দয়ালরে ডাকো তুমি তো সংসারি নও।।
কেবা স্বামী জগতমূলে কেবা হইলো কাহার বউ
ছেড়ে সেসব মিছা মায়া দয়াল ঠাকুর নাম গে লও।।
সংসারি কাজ করো করো তবে কেন ভূলে রও
এক আল্লাতে বিশ্বাস করতে কেন নাঈম দ্বীমত হও।।
Discussion
Public comments for Hayre Hay Songsari Manush are available on the discussion page.
View discussion