Back to Library
Poetic

আরও একটু রং Aaro Ektu Rong

Cactus

Read Aaro Ektu Rong in Bengali and Banglish transliteration, from Sesh Pawa Khoborey.

Updated

Lyrics

আরও একটু রং লেগে থাকুক
তুলির রুয়ায়,
সূর্যাস্ত এখনও পাইনি ভাষা খুঁজে।

আরও একটু রং লেগে থাকুক
তুলির রুয়ায়,
সূর্যাস্ত এখনও পাইনি ভাষা খুঁজে।

আরো একটু ঘুম জেগে থাকুক
সন্ধ্যের ধোঁয়ায়,
যুক্তি এখনো মানিনি এই অবুঝে।

আরো কিছু মেঘে আঁকি
তোর একলা আকাশ,
বৃষ্টি নামলে ভিজে যাস, ভিজে যাস।

আরো একটু জল জমে থাকুক
রুমাল ভাঁজে,
কান্না এখনো পাইনি নদী খুঁজে।
আরো কিছু ভুল যোগ হয়ে যাক
হরেক অকাজে,
শাস্তি এখনো হয়নি এই অবুঝের।

দিশাহীন ঝোড়ো বাতাস
তোর একলা অবকাশ,
বৃষ্টি নামলে ভিজে যাস, ভিজে যাস।
আরো কিছু মেঘে আঁকি
তোর একলা আকাশ,
বৃষ্টি নামলে ভিজে যাস, ভিজে যাস।

তাই ক্যাকটাস বলেছে
আজ বাঁচুক মেঘমল্লার,
আদরের হয়না কোনো চালাকি
অভিমান যদি টোলেছে
বরফ গললে জল কার?
ফেরার জন্য পাঠিয়েছি পালকি।

দিশাহীন ঝোড়ো বাতাস
তোর একলা অবকাশ,
বৃষ্টি নামলে ভিজে যাস, ভিজে যাস।
আরো কিছু মেঘে আঁকি
তোর একলা আকাশ,
বৃষ্টি নামলে ভিজে যাস, ভিজে যাস।

Read in Banglish
Aaro ektu rong lege thakuk tulir ruyay, surjasto ekhono paini bhasha khuje. Aaro ektu rong lege thakuk tulir ruyay, surjasto ekhono paini bhasha khuje. Aaro ektu ghum jege thakuk shondher dhoyay, jukti ekhono manini ei obujhe. Aaro kichu meghe anki tor ekla akash, brishti namle bhije jas, bhije jas. Aaro ektu jol jome thakuk rumal bhaje, kanna ekhono paini nodi khuje. Aaro kichu bhul jog hoye jak horek okaje, shasti ekhono hoyni ei obujher. Dishahin jhoro batash tor ekla obokash, brishti namle bhije jas, bhije jas. Aaro kichu meghe anki tor ekla akash, brishti namle bhije jas, bhije jas. Tai Cactus boleche aaj bachuk Meghmallar, adorer hoyna kono chalaki obhiman jodi toleche borof golle jol kar? ferar jonno pathiyechi palki. Dishahin jhoro batash tor ekla obokash, brishti namle bhije jas, bhije jas. Aaro kichu meghe anki tor ekla akash, brishti namle bhije jas, bhije jas.
ট্যাগসমূহ

Related songs

More songs you may enjoy.

Nostalgic

Sei Je Holud Pakhi

সেই যে হলুদ পাখি

Cactus

"সেই যে হলুদ পাখি বসে জামরুল গাছের ডালে করতো ডাকাডাকি আমার শৈশবের সকালে"

Melancholic

Manush Pakhir Gaan

মানুষ পাখির গান

Black

"এবার মুখোমুখি হলে কি কথা হবে? কী মিথ্যের স্বপ্ন সাজাবে? এর চে’ বরং দুজনেই চুপচাপ থাকি যেন দুটি পাখি"

Melancholic

Obosh Anubhutir Deyal

অবশ অনুভূতির দেয়াল

Artcell

"তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায় তবু তোমার টুকরো ছায়ায় ডুবে আছে কত মিথ্যে আগুন অন্ধকারময় কত স্মৃতি কত সময়"

Nostalgic

Aro Ekbar Cholo Fire Jai

আরো একবার চলো ফিরে যাই

Fossils

"এতটা পথ পেরিয়ে এসেছি তবু দু’জনে যেনো হয়ে গেছি আরো অচেনা স্বপ্নেরা তবু খুজে যায়, জীবনের শেষ সীমানায়"

Melancholic

Lal Shari

লাল শাড়ী

Tanzil Misbah

"কত যত্ন করে রাখি ওরে আমার পোষা পাখি, বড় ভাগ্য গুনে পেয়েছি তোমায়।"

Melancholic

Avijog

অভিযোগ

Tanveer Evan

"আমার সকল অভিযোগে তুমি তোমার মিষ্টি হাসিটা কি আমি আমার না বলা কথার ভাজে তোমার গানের কত সুর ভাসে।"

Discussion

Public comments for Aaro Ektu Rong are available on the discussion page.

View discussion