Back to Library
Melancholic

আমার ক্লান্তি Amar Klanti

Aurthohin

Amar Klanti lyrics by Aurthohin (2001). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Album
Biborton
Release

2001

গীতিকার
লুনা রুশদী
কণ্ঠশিল্পী
সুমন
ধরণ
আধুনিক
Lyrics

আর পারিনা আর পারিনা
আমার ভীষণ ক্লান্ত লাগে
আর জমে না আর জমে না
রঙ্গীন স্বপ্ন মনের তলে
যা আছে আর যা কিছু নেই
যাচ্ছে ধুঁয়ে বৃষ্টি ধারায়
আর পারিনা আর পারিনা
আমার ক্লান্তি আমায় কাঁদায়।

তোমার তুমি তোমাতে নেই
আমার আমি হচ্ছি বিলীন
নষ্ট হচ্ছি কষ্ট পাচ্ছি
জমছে ধূলো ভালোবাসায়
বৃষ্টি ঝরে বৃষ্টি ঝরে
বৃষ্টি আমার চোখের পাতায়
আর পারিনা আর পারিনা
আমার ক্লান্তি আমায় কাঁদায়।

অতীত এবার বিদায় জানায়
জল টলমল বর্তমান আর
আগামীকে দেখছি এবার
ঘুমিয়ে আসা সন্ধ্যাবেলায়।

যাচ্ছে ধুয়ে সব কথা সুর
সব ঝঙ্কার গানের খাতায়
আর পারিনা আর পারিনা
আমার ক্লান্তি আমায় কাঁদায়।

রাত্রি নামে নিরেট নিকশ
ধুসর স্মৃতি ক্লান্ত বিবস
ঘুমায় আঁধার তুমি ঘুমাও
বৃষ্টি পালায় ঝড় থেমে যায়
শিউলি ফুলের সুবাস মেখে
আমার এ রাত বয়ে যায়
আর পারিনা আর পারিনা
আমার ক্লান্তি আমায় কাঁদায়।

Read in Banglish
Ar parina ar parina Amar bhishon klanto lage Ar jomena ar jomena Rongin shopno moner tole Ja ache ar ja kichu nei Jacche dhuye bristi dharay Ar parina ar parina Amar klanti amay kaday. Tomar tumi tomate nei Amar ami hocchi bilin Noshto hocchi koshto pacchi Jomche dhulo bhalobashay Bristi jhore bristi jhore Bristi amar chokher patay Ar parina ar parina Amar klanti amay kaday. Otit ebar biday janay Jol tolmol bortoman ar Agamike dekhchi ebar Ghumie asha shondhyabelay. Jacche dhuye shob kotha shur Shob jhonkar ganer khatay Ar parina ar parina Amar klanti amay kaday. Ratri name niret nikosh Dhushor sriti klanto bibosh Ghumay adhar tumi ghumao Bristi palay jhor theme jay Shiuli phuler shubash mekhe Amar e rat boye jay Ar parina ar parina Amar klanti amay kaday.

Related songs

More songs you may enjoy.

Mystical

Odvut Sei Cheleti 2

অদ্ভুত সেই ছেলেটি ২

Aurthohin

"মাঝরাতে ঘুম ভেঙে যায় একটি ছেলের কে যেন ডাকে তাকে গভীর অরণ্যে অচেনা একটি সুর বাজে তার মনে জোছনাটা তার পানে চেয়ে মুচকি হাসে"

Philosophical

Nirbodh

নির্বোধ

Aurthohin

"নিঝুম রাতে ছাদের কোনে বসে থাকি আমি মনের মাঝে ঘুরতে থাকে সুখের সব স্মৃতি"

Aggressive

Nikrishto 3

নিকৃষ্ট ৩

Aurthohin

"তুমি মরে গেলেও থামবোনা আমি! খানকি মাগি এখন থামো! মিথ্যে কান্না অনেক হলো কি লিখবো জানিনা, কি গাইবো ভাবিনা;"

Reflective

Shomoy

সময়

Aurthohin

"কতনা সময় বয়ে যায় নদীর স্রোতেরই ধারায় হৃদয়ের দুকূল ভেঙে ভাসায়"

Melancholic

Shurjo

সূর্য

Aurthohin

"নীল আকাশের নিচে পাখির কলতানে সবুজ ঘাসে হাটছি গীটার নিয়ে মাথার ভেতর নতুন একটা সুর ঘুরতে থাকে হঠাৎ করেই আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে"

Romantic

Tepantorer Math

তেপান্তরের মাঠ

Aurthohin

"তেপান্তরের মাঠ পেরিয়ে, অনেক দূরে সে আছি আমি একাকী, তোমায় ছেড়ে মনে পড়ে শুধু তোমারই কথা এই জোছনাতে তাই গাইছি আমি এ গান তোমায় নিয়ে"

Discussion

Public comments for Amar Klanti are available on the discussion page.

View discussion