Back to Library
Melancholic

গীতি কবিতা ৪ (হে প্রবঞ্চনা) Giti Kobita 4 (He Probonchona)

Maqsood o dHAKA

Giti Kobita 4 (He Probonchona) lyrics by Maqsood o dHAKA (1999). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Release

1999

গীতিকার
মাকসুদুল হক
কণ্ঠশিল্পী
মাকসুদুল হক
ধরণ
আধুনিক
Lyrics

ভালোবাসা – এ কোন ভরশায় আবার
তুমি ডাকছো আমায়
হে পুরনো দিনের মতো, হে নতুন কথায় গাঁথা
হে প্রবঞ্চনা।।

মার্জনা – দয়ায় ছেড়ে দাও আমায়
আমি জীর্ণ হাতে, পুরনো তুলি নতুন রঙে
নতুন কোন ছবি আকার – আর স্বপ্ন দেখি না।।

অক্লান্ত আমায় ক্লান্ত কর, ভুল করে হে ভুলে যাওয়া
অফুরন্ত সময় নেই এক জীবনে
না হয় সময় দিলাম কিছুটা তোমায়।।

অতৃপ্ত দেহের তৃপ্ত মনের, সংঘাত নেই কি অজানা
তবু তৃপ্তির আসায়
আবারও পা বারালাম
করুনা কর, হে ভালোবাসা।।

সদা সত্য কথা বলার দায়ে দুষ্টু আমি
মননে আনতে পারিনি মিথ্যার বিলাষিতা।।

প্রতারনা – এ কোন ভরশায় আবার
তুমি খুঁজছো আমায়, হে নতুন দিনের মত
হে পুরনো নতুন মাখা
হে ভয়াবহতা।।

শত দুঃখ আমার
দুঃখ নিয়েই বেঁচে আছি প্রিয়তমা
আরো দুঃখ দিও, দুঃখ দিয়েই শান্তি পাও যদি ভালোবাসা
অসত‍্যর মাঝে সত্য বলেই,
মেনে নিলাম প্রিয়তমা
ফের আরেকটি বার ভুলাই মিথ্যে বলো
ভুলেই থাকব হে ভালোবাসা।।

যদি কখনও ফিরে আবার মিথ্যে বলো
বিশ্বাসটুকু সাক্ষী রবে, হে প্রবঞ্চনা।।

মার্জনা – করুন নিয়তির পালায়
তুমি ছিলেনা সাথে
আমি একাকী নিশঙ্গতাতে
মনেরি ঝড়ের মাঝে
খুজে পেলাম ভালোবাসা।।

আমি ভাবছি আবার
সেই পুরনো দিনের মত, কিছু নতুন কথা গেথে
লিখবো গীতি কবিতা।।

প্রার্থনা – কষ্টে ভেঙ্গে দাও আবার
আমি এক জীবনে, ভাঙ্গা গড়ার কষ্ট নিয়ে
স্রষ্টার সৃষ্টিকে তবুও ভাঙ্গতে পারিনা।।

ভালোবাসা এ কোন ভরশায় আবার
তুমি ডাকছো আমায়
হে পুরনো মিথ্যের মতো, হে পুরনো মিথ্যে মাখা
হে প্রবঞ্চনা।।

Read in Banglish
Bhalobasha – e kon bhorshay abar Tumi dakcho amay He purono diner moto, he notun kothay gatha He probonchona. Marjona – doyay chere dao amay Ami jirno hate, purono tuli notun ronge Notun kono chhobi akar – aar shopno dekhi na. Oklanto amay klanto koro, bhul kore he bhule jawa Ofuronto somoy nei ek jibone Na hoy somoy dilam kichuta tomay. Otripto deher tripto moner, songhat nei ki ojana Tobu triptir ashay Abaro pa baralam Koruna koro, he bhalobasha. Soda shotto kotha bolar daye dushtu ami Monone ante parini mithyar bilashita. Protarona – e kon bhorshay abar Tumi khujcho amay, he notun diner moto He purono notun makha He bhoyaboho-ta. Shoto dukkho amar Dukkho niyei benche achi priyotoma Aro dukkho dio, dukkho diyei shanti pao jodi bhalobasha Oshottyor majhe shotto bolei, Mene nilam priyotoma Pher arekti bar bhulai mithye bolo Bhulei thakbo he bhalobasha. Jodi kokhono phire abar mithye bolo Bisshastuku shakkhi robe, he probonchona. Marjona – korun niyotir palay Tumi chilena sathe Ami ekaki nishongotate Moneri jhorer majhe Khunje pelam bhalobasha. Ami bhabchi abar Shei purono diner moto, kichu notun kotha gethe Likhbo giti kobita. Prarthona – koshte bhenge dao abar Ami ek jibone, bhanga gorar koshto niye Sroshtar sristike tobuo bhangte parina. Bhalobasha e kon bhorshay abar Tumi dakcho amay He purono mithyer moto, he purono mithye makha He probonchona.
ট্যাগসমূহ

Related songs

More songs you may enjoy.

Poetic

Aaro Ektu Rong

আরও একটু রং

Cactus

"আরও একটু রং লেগে থাকুক তুলির রুয়ায়, সূর্যাস্ত এখনও পাইনি ভাষা খুঁজে।"

Melancholic

Manush Pakhir Gaan

মানুষ পাখির গান

Black

"এবার মুখোমুখি হলে কি কথা হবে? কী মিথ্যের স্বপ্ন সাজাবে? এর চে’ বরং দুজনেই চুপচাপ থাকি যেন দুটি পাখি"

Melancholic

Obosh Anubhutir Deyal

অবশ অনুভূতির দেয়াল

Artcell

"তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায় তবু তোমার টুকরো ছায়ায় ডুবে আছে কত মিথ্যে আগুন অন্ধকারময় কত স্মৃতি কত সময়"

Melancholic

Avijog

অভিযোগ

Tanveer Evan

"আমার সকল অভিযোগে তুমি তোমার মিষ্টি হাসিটা কি আমি আমার না বলা কথার ভাজে তোমার গানের কত সুর ভাসে।"

Melancholic

Deep Chilo Shikha Chilo

দীপ ছিলো শিখা ছিলো

Manna Dey

"দীপ ছিলো শিখা ছিলো শুধু তুমি ছিলেনা বলে আলো জ্বললো না ভাষা ছিলো কথা ছিলো কাছে ডাকলে না বলে মন কথা বলল না"

Melancholic

Diary-er Patagulo Chhire Phelechhi

ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি

Tapan Chowdhury

"ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি যেখানে লিখা ছিল তোমার কথা পারিনি ছিঁড়তে আমি মনের খাতা যেখানে জমে আছে হাজার ব্যথা"

Discussion

Public comments for Giti Kobita 4 (He Probonchona) are available on the discussion page.

View discussion