এমন এক অনুভূতি আমায় দাও
নাম জানি না আমি যার,
শরীরে খেলে যাবে কিসের স্রোত
খুলবে সুতো কবিতার।
আমি চোখ বুজে থাকতে চাই
সব অনুরোধ রাখতে চাই,
দেখি সাধারণ জীবনটার
কি মানে দাঁড়ায় ..
আবহাওয়া বলে দেয়
আজ কিছু হবে তাই,
এই মহানগরের বুকে হেঁটে বেড়াই।
আবহাওয়া বলে দেয়
কি জানি কি হবে ছাই,
আমি হাসিমুখে কবে থেকে অপেক্ষায়।
ঠান্ডা হাওয়া দিলে আরাম হয়
অনেক চেনা এই পালক,
নতুন থেকে আরও নতুন হও
তবে না হবে ধারালো।
আমি শূন্যতা বুঝতে চাই
সব ধুয়ে মুছে ফেলতে চাই,
দেখি সাধারণ জীবনটার
কি মানে দাঁড়ায় ..
আবহাওয়া বলে দেয়
আজ কিছু হবে তাই,
এই মহানগরের বুকে হেঁটে বেড়াই।
আবহাওয়া বলে দেয়
কি জানি কি হবে ছাই,
আমি হাসিমুখে কবে থেকে অপেক্ষায়।
Discussion
Public comments for Abohawa Bole Dey are available on the discussion page.
View discussion